0%

Form 6 থেকে SIR-এর ঘোষণা বাদ, ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় বদল কমিশনের

নয়াদিল্লি: ভোটার তালিকায় নাম তোলার অনলাইন আবেদনপত্র Form 6 থেকে সম্পূর্ণ আলাদা করা হল SIR সংক্রান্ত ঘোষণা। নির্বাচন কমিশন জানিয়েছে, যে রাজ্যগুলিতে এখনও ভোটার তালিকার…

নয়াদিল্লি: ভোটার তালিকায় নাম তোলার অনলাইন আবেদনপত্র Form 6 থেকে সম্পূর্ণ আলাদা করা হল SIR সংক্রান্ত ঘোষণা। নির্বাচন কমিশন জানিয়েছে, যে রাজ্যগুলিতে এখনও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে, সেখানেও আর Form 6-এর সঙ্গে এই ঘোষণা জমা দিতে হবে না। ফলে এখন থেকে কোনও রাজ্যেই অনলাইন Form 6-এর অংশ থাকছে না SIR-এর ঘোষণা।

এত দিন SIR চলাকালীন Form 6 পূরণের সময় সংশ্লিষ্ট ঘোষণাও দিতে হত আবেদনকারীদের। নতুন নিয়মে সেটি আলাদা করে জমা দিতে হবে। কমিশনের দুই নির্বাচন কমিশনার এই দুই প্রক্রিয়াকে একসঙ্গে যুক্ত রাখা নিয়ে আপত্তি জানানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশনের অভ্যন্তরীণ কাজেও একাধিক বদল

শুধু ভোটার তালিকা সংশোধন নয়, নিজেদের কাজের পদ্ধতিতেও পরিবর্তন আনছে নির্বাচন কমিশন। এখন থেকে বৈঠকের আলোচ্যসূচি আগেই সদস্যদের কাছে পাঠানো হবে। বৈঠক শেষে আলোচনার বিষয় ও সিদ্ধান্তের লিখিত কার্যবিবরণীও প্রকাশ করা হবে। আগে এই নিয়ম নিয়মিতভাবে অনুসরণ করা হত না।

এ ছাড়া কমিশনের আধিকারিকদের বিদেশ সফরের ক্ষেত্রেও নতুন নির্দেশিকা জারি হয়েছে। বিদেশে যেতে হলে এবার থেকে কমিশনের আগাম অনুমতি নিতে হবে। আগে এই ধরনের অনুমোদন বাধ্যতামূলক ছিল না।

নতুন প্রযুক্তি ব্যবস্থায় কমিটির নজরদারি

নির্বাচন সংক্রান্ত নতুন তথ্যপ্রযুক্তি বা IT মডিউল তৈরির অনুমোদন প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। কোনও নতুন মডিউলের প্রস্তাব সরাসরি কমিশনের কাছে পাঠানো যাবে না। প্রথমে তা খতিয়ে দেখবে একটি নির্দিষ্ট কমিটি। তার পর প্রস্তাব যাবে কমিশনের বিবেচনার জন্য।

নতুন প্রযুক্তি ব্যবস্থার অনুমোদন নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের মধ্যে আগে মতপার্থক্য তৈরি হয়েছিল। নতুন নিয়মে সেই প্রক্রিয়ায় কমিটির পর্যালোচনা যুক্ত হল।

সব মিলিয়ে ভোটার তালিকায় নাম তোলা, কমিশনের বৈঠক, আধিকারিকদের বিদেশ সফর এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একগুচ্ছ প্রশাসনিক পরিবর্তন আনল নির্বাচন কমিশন।

মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের দখল, চাপে ট্রাম্প! ভারত-পাকিস্তানে কী প্রভাব?

ফের বিক্ষোভের আগুন জন্তুর মন্তরে! এবার মজুরি-পেনশনের দাবিতে প্রতিবাদ শ্রমিকদের

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker