0%

২০৫টি বিএড কলেজে আর ভর্তি নয়! আইটিআই ও ফার্মা নিয়েও বড় সিদ্ধান্ত রাজ্যের

SOBDIK NEWS: রাজ্যের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠছিল। বিশেষ করে বিএড কলেজগুলির (B.Ed College) বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে উচ্চশিক্ষা দফতর। এবার পরিদর্শনের পর একসঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পড়ুয়া ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে আগামী শিক্ষাবর্ষে রাজ্যের বহু কলেজে নতুন করে ভর্তি হওয়া যাবে না।

B.Ed College : কোন কোন কলেজে বন্ধ হচ্ছে ভর্তি?

নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ২০৫টি বিএড কলেজে (B.Ed College) নতুন করে কোনও পড়ুয়া ভর্তি করা যাবে না। একই তালিকায় রয়েছে ১৪টি আইটিআই এবং ৩৮টি ফার্মা কলেজ। এছাড়াও একটি পলিটেকনিক কলেজে ভর্তি নেওয়া বন্ধ রাখার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এই নির্দেশ প্রকাশ করা হয়।

এই সিদ্ধান্তের পিছনে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিদর্শন। উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা দু’দফায় বিএড, আইটিআই, পলিটেকনিক এবং ফার্মা কলেজগুলি ঘুরে দেখেন। তার আগেই রাজ্যের ৪৫০টিরও বেশি বিএড কলেজকে (B.Ed College) কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছিল।

আরও পড়ুনঃ নতুন রূপ পেতে চলেছে রবীন্দ্র সরোবরের দুর্গা মিউজিয়াম, কী কী বদল আনছে পুর ও নগরোন্নয়ন দপ্তর?

বিএড কলেজগুলির (B.Ed College) অবস্থা নিয়ে এর আগে সরব হয়েছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, রাজ্যের কিছু বিএড কলেজে পড়াশোনার নামে চরম অরাজকতা চলছে। সেই সময়ই এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তবে ভর্তি বন্ধের এই সিদ্ধান্তকে এখনই চূড়ান্ত শাস্তি হিসেবে দেখতে নারাজ মন্ত্রী। জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজগুলির (B.Ed College) বিরুদ্ধে আপাতত কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং নিজেদের শিক্ষার মান উন্নত করার সুযোগ দেওয়া হচ্ছে। কোনও কলেজ যদি পরের বছর নিজেদের মান উন্নত হয়েছে বলে প্রমাণ করতে পারে, তাহলে সেখানে আবার পড়ুয়া ভর্তির অনুমতি দেওয়া হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker