South Bengal Weather: ৪ ডিগ্রি নামছে তাপমাত্রা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে: আবহাওয়ার আগাম খবর

সবদিক নিউজ:উত্তরবঙ্গের পাশাপাশি তাপমাত্রা নামছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। এবার শীতের এন্ট্রি। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা নামবে। একইসাথে বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রাজ্যে। আগামীকাল শনিবার কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহ থেকে। সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
এরপর মঙ্গলবার থেকে দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভিজতে পারে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। কোথাও কোথাও মাঝারি রকমের বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা নেই আপাতত। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তারপর থেকে ফের শুকনো থাকবে দুই বঙ্গ।
আরও পড়ুন: দীপাবলির আগেই ফুরোলো গল্প, এক বছরের মাথায় শেষ হচ্ছে জলসার এই ‘টপার’ সিরিয়াল
আপাতত মোটের ওপর মনোরম আবহাওয়া থাকবে রাজ্যে। আগামী তিন দিনে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তার পর আর বড় কোনও পরিবর্তন হবে না। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরের উপরের দিকের পাঁচ জেলায়। তালিকায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। বিক্ষিপ্ত সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে নতুন সপ্তাহের শুরুতে।



