‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

নিজস্ব প্রতিনিধি: ক্রীড়াপ্রেমীদের হৃদয় ভেঙে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে একাধিক রেকর্ডগড়া ২৩ বছরের কেরিয়ারের ইতি টেনেছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি বছরেই ফুটবল বিশ্বকাপের শেষে পর্তুগিজ তারকা অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে তিনি তখন জানিয়েছিলেন ডিসেম্বরে অবসর নেবেন। কিন্তু তার এক মাস বাকি থাকতেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রোনাল্ডো। যদিও এটা তাঁর একান্ত ব্য়ক্তিগত সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন পর্তুগালের জাতীয় দলের কোচ জর্জ জেসুস।
বিগত কয়েকদিন ধরে রোনাল্ডোর সঙ্গে মতবিরোধ চলছিল কোচ জর্জ জেসুসের। সেই বিরোধের জেরে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছিল CR7-কে। তারপরেই গতকাল, বৃহস্পতিবার ভিডিও বার্তায় অবসর গ্রহণের কথা জানান রোনাল্ডো। সেই বিষয়ে পর্তুগালের জাতীয় দলের কোচ জর্জ জেসুস জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত। প্রথম দল ঘোষণার আগেই এ বিষয়ে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। আমি তাঁকে থেকে যাওয়ার অনুরোধ করেছিলাম। কারণ ওকে আমার পাশে দরকার ছিল। কিন্তু এখন তাঁর সিদ্ধান্তটা আমাকে মেনে নিতে হবে। রোনাল্ডো এই বিশ্ব, পর্তুগাল ও জাতীয় দলের জন্য একটা উদাহরণ। এমন একজন খেলোয়াড়, যে দীর্ঘদিন ধরে জাতীয় দলকে অনেক কিছু দিয়েছে। সে পর্তুগিজ তরুণদের আইকন। তাঁর বেশির ভাগ ভক্তই তরুণ। আল নাসেরে তাঁর সঙ্গে এক বছর কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছিল। সে সব সময় আমাদের জাতীয় দল ও দেশের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
আরও পডুন: শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’
জেসুসের সঙ্গে বিরোধের জেরে গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন রোনাল্ডো। নরওয়ের বিপক্ষে নেশনস লিগ ম্যাচে একাদশে তো ছিলেনই না, বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি রোনাল্ডো। ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও একাদশে জায়গা পাবেন না জানার পর কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তারপরেই রোনাল্ডোর উপর নেমে এসেছিল শাস্তির খাঁড়া।
The post ‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



