0%

মেসির বিদায়ে আবেগঘন বার্তা ছিল রোনাল্ডোর, পর্তুগিজ তারকার অবসরে ‘চুপ’ লিও! বিস্মিত ফুটবলদুনিয়া

তাঁরা আজীবন একে ওপরের প্রতিদ্বন্দ্বিতা করে এসেছেন। দুই মহাতারকার ভক্তকূল যেন তাঁদের একে ওপরের শত্রু বানিয়ে ফেলেছেন। দু’জনেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কিন্তু বিদায়বেলাতে ভিন্ন ছবি। লিওনেল মেসির অবসরে আবেগভরা বার্তা দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে পর্তুগিজ মহাতারকার বিদায় ঘোষণার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। অথচ এখনও পর্যন্ত চুপ মেসি।

শুক্রবার পর্তুগালের অধিনায়ক নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার আগে দেশের জার্সিতে একের পর এক নজির গড়েছেন তিনি। প্রায় ৫ মিনিটের দীর্ঘ বিদায়বার্তায় নিজের ফুটবল জীবনের অনেক গল্প বলেছেন সিআর৭। সেই পোস্টের কমেন্টে নেইমার লিখেছেন, ‘কিংবদন্তি’। ভিনিসিয়াস জুনিয়র লিখেছেন, ‘চিরকালের ১ নম্বর।’ প্রাক্তন সতীর্থ পেপে লিখেছেন, ‘তোমাকে ধন্যবাদ ক্রিস।’

এরকম আরও অনেক ফুটবলার মন্তব্য করেছেন। কিন্তু সেই তালিকায় মেসির নাম নেই। অথচ রোনাল্ডোর অবসর ঘোষণার পর নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বিজ্ঞাপনী প্রচার করেছেন। কিন্তু ‘চিরশত্রু’ হয়েও মেসির অবসর বার্তায় মন্তব্য করেছিলেন রোনাল্ডো। অক্টোবরে আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানান মেসি। সেই পোস্টের কমেন্টে পর্তুগিজ কিংবদন্তি লিখেছিলেন, ‘লিও, এত বছর ধরে তুমি তোমার দেশের জন্য লড়ে গিয়েছ। যে কাহিনি ফুটবল লোকগাথায় স্থান পাবে। তোমার প্রতি সহস্র সম্মান থাকল আমার পক্ষ থেকে। তুমি আর্জেন্টিনার হয়ে যা করে দেখিয়েছ, অতুলনীয়। তোমাকে অনেক ভালোবাসা লিও।’

কিন্তু মেসি পুরো চুপ। এমনিতে সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না। তবে নেটিজেনদের প্রশ্ন, এক্ষেত্রে কি কমেন্টে করতে পারতেন না? বিশেষ করে রোনাল্ডো যেখানে আগেই সৌজন্য দেখিয়েছিলেন। এই নিয়ে ফের যুদ্ধ বেঁধেছে দুই ফুটবলারের ভক্তদের মধ্যে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker