0%

ট্রাম্পের হারে ঘুরছে যুদ্ধের চাকা, নয়া ৭ শর্তে আমেরিকাকে পরমাণু প্রস্তাব পাঠাল ইরান

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল ডেমোক্র্যাটদের। বিশেষজ্ঞদের ধারণা, এর প্রভাব পড়বে ইরান যুদ্ধে। যদিও সম্প্রতি নতুন করে ইরানের বাকি অংশও ধ্বংস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই আবহে নতুন করে আমেরিকার কাছে একটি পারমাণু প্রস্তাব পাঠিয়েছে ইরান! কাতারের মাধ্যমে ওই প্রস্তাব হোয়াইট হাউসে পৌঁছাছে বলে জানা গিয়েছে। যদিও তেহরান জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন তাদের সাতটি শর্ত পূরণ করলে তবেই আমেরিকার প্রস্তাবিত পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায় বসতে রাজি তারা। মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইরানের শর্তাবলী খতিয়ে দেখা হচ্ছে। এখনও এই বিষয়ে মুখ খোলেনি ট্রাম্প প্রশাসন।

ইরানের ৭ শর্তাবলী কী কী?

ইরানের শর্তাবলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ‘খালিজ টাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী তেহরানের দাবির মধ্যে সম্ভবত রয়েছে— লেবানন-সহ সব ধরনের শত্রুতার পুরোপুরি অবসান। ইরানি বন্দরগুলির ওপর থেকে আমেরিকার নৌ-অবরোধ প্রত্যাহার। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ইসলামিক রিপাবলিকের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। ইরান সংলগ্ন অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস করা। যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং ইরানি ভূখণ্ডে মার্কিন সেনার হামলার সমাপ্তি।

ইরানের নয়া প্রস্তাব এমন সময় দেওয়া হল যখন তেহরান ও ওয়াশিংটনের যুদ্ধাবসানে মধ্যস্থতাকারীরা জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের হারের পরেও যুদ্ধ পুনরায় শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে সামরিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনাকে নাকচ করে দেননি। অন্যদিকে, যুদ্ধ ফের শুরু হলে বড় ধরনের পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে রেখেছে তেহরান। যদিও সংঘাত অবসান হোক, চায় ভারত-সহ একধিক রাষ্ট্র। যেহেতু আমেরিকা-ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত গোটা পৃথিবীর অর্থনীতি। বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েক দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে আমেরিকা-ইরান যুদ্ধের গতিপ্রকৃতি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker