0%

সপ্তম পে কমিশনের সুবিধা পাবেন শিক্ষক-শিক্ষাকর্মীরাও, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

বাংলাহান্ট ডেস্ক: বাংলায় সপ্তম পে কমিশন (7th pay Commission) গঠনে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। সরকারি কর্মীদের বেতন-সহ অন‌্যান‌্য সুযোগ-সুবিধার বিষয়ে বেতন কমিশনকে পরামর্শ দিতে একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। নতুন বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ। তবে গ্রান্ট-ইন-এইডরা অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীরা তার আওতায় পড়বেন কি না, তা নিয়ে চর্চা চলছিল এতদিন। এবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন (Nabanna)।

নয়া পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি | 7th pay Commission

শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীরা সকলেই নয়া পে কমিশনের আওতায় আসবেন। বৃহস্পতিবার নবান্ন থেকে অর্থ দফতরের অডিট শাখা এই বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা।

প্রসঙ্গত, এর আগে গত ২৯ জুলাই প্রকাশিত সরকারি তালিকার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, নয়া কমিশনের সুবিধা থেকে রাজ্যের প্রায় ২৫টি সরকারি বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের অশিক্ষক কর্মীদের বাদ রাখা হয়েছে।

আরও পড়ুন: খুব সামান্য হলেও ফের DA বাড়াল রাজ্য সরকার, পাবেন সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও

এই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পদস্থ আধিকারিকদের নতুন বেতন কমিশনের আওতায় রাখা হয়েছে ঠিকই তবে অশিক্ষক কর্মীদের বঞ্চিত করা হচ্ছিল বলে অভিযোগ উঠছিল। তবে তা এবার দূর হল। বিজ্ঞপ্তি জারি করে নবান্ন বলেছে, রাজ্যপালের সম্মতিক্রমে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। নির্দেশ দিয়েছেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker