0%

‘গিল সেঞ্চুরি করলে আমাকে কটূক্তি শুনতে হয়’, কেন নাইট ভক্তদের উপর চটে লাল আরসিবি তারকা?

শুভমান গিল সেঞ্চুরি করলে আজও কুকথা শুনতে হয়। অনেক দিন কেটে গেলেও সেই নিয়ে রীতিমতো হতাশ আরেক প্রাক্তন নাইট তারকা। এখন তিনি আরসিবি’তে খেলেন। টানা দু’বছর আইপিএল জিতেছেন। তবু গিলের সেঞ্চুরির পর নাইট রাইডার্স সমর্থকদের ঘৃণার শিকার হন তিনি।

সেই ক্রিকেটার হলেন ভেঙ্কটেশ আইয়ার। একসময় গিলের সঙ্গে তিনি কেকেআরেই ছিলেন। কিন্তু ২০২২-র আইপিএলের আগে বিচ্ছেদ। নাইট ম্যানেজমেন্ট গিলকে ছেড়ে গিয়ে ভেঙ্কটেশকে ধরে রেখেছিল। এরপর গিল ৮ কোটি টাকায় গুজরাট টাইটান্সে চলে যান। এখন তিনি সেই দলের অধিনায়ক। অন্যদিকে ভেঙ্কটেশের পারফরম্যান্স ক্রমশ খারাপ হয়েছে। কেকেআর ছেড়ে দেওয়ার পর বেঙ্গালুরুতে গিয়েছেন।

আকাশ চোপড়ার সঙ্গে পডকাস্টে ভেঙ্কটেশ বলেন, “আমাকে বহুদিন ধরে আক্রমণ করা হয়েছে। এমনকী এখনও যদি শুভমান সেঞ্চুরি করে, তাহলে কেকেআরের পেজ দেখবেন। সেখানে অনেকে মন্তব্য করেছে, ‘সোনার খোঁজে আমরা সত্যিকারের হিরে হারিয়েছি’। এরকম আরও অনেক ঘৃণ্য মন্তব্য দেখতে পাবেন।”

২০২৫-এ আইপিএল নিলামের আগে ভেঙ্কটেশকে ছেড়ে দেয় কেকেআর। তার আগের মরশুমে ২৩.৭৫ কোটি টাকা দিয়েছিল নাইটরা। সেই তুলনায় পারফর্ম করতে পারেননি ৩১ বছর বয়সি অলরাউন্ডার। এই ‘বাদ’ পড়ার সিদ্ধান্ত ভালোভাবে নেননি। তাই সোজা শাহরুখ খানের সঙ্গে দেখা করেন। শেষ পর্যন্ত হতাশই হতে হয়। তবে এখন আরসিবি’ই তাঁর ধ্যানজ্ঞান। বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি ও ভক্তদের প্রশংসা করে তিনি বলেন, “আপনি বিশ্বাস করবেন না। আমি দেখেছি ওখানে লোকেরা আরসিবি জার্সিকে ম্যাচের আগে পুজো করে। ওদের ভালোবাসা অন্য পর্যায়ের।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker