0%

টেস্ট থেকে অবসর ঘোষণা মহম্মদ শামির, ‘বঞ্চনা’ থেকেই বিদায়ের সিদ্ধান্ত?

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ শামি। শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় বার্তায় লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন তারকা পেসার। সাম্প্রতিক সময়ে, তাঁকে টেস্ট দলে ফেরানোর দাবি উঠলেও বারবার বঞ্চিত থেকে গিয়েছেন। অবশেষে টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শামি। ঘটনাচক্রে ১৩ বছর আগে ৬ নভেম্বর ভারতীয় দলে তাঁর অভিষেক হয়। একই দিনে অবসরও নিলেন তিনি।

 

২০১৩ সালের ৬ নভেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় শামির। টুপি নম্বর ছিল ২৭৯। তারপর ২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত ভারতের জার্সিতে টেস্ট খেলেছেন। ৬৪ ম্যাচে ২২৯ উইকেট আছে তাঁর। তবে সাম্প্রতিক সময়ে জায়গা হচ্ছিল না। ফিটনেসের যুক্তিতে বঞ্চিত থেকে গিয়েছেন। অথচ রনজিতে নিয়মিত উইকেট তুলেছেন। তা সত্ত্বেও জায়গা হয়নি। ফলে অনুমান, ‘বঞ্চনা’ থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker