0%

অভিবাসন নীতিতে একাধিক রদবদল! পাকিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য কী পদক্ষেপ কেন্দ্রের?

সবদিক নিউজ:ভারতের (India) অভিবাসন নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক Home Ministry)। পাকিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘু শরণার্থীদের জন্য পাসপোর্ট পুনর্নবীকরণের নিয়মে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ (Bangladesh) ও আফগানিস্তান (Afghanistan) থেকে আসা নির্দিষ্ট সম্প্রদায়ের শরণার্থীদের জন্যও কিছু ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নিয়ম শিথিল করা হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় নাগরিকদের নেপাল ও ভুটান ভ্রমণের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।

প্রতিবেশী দেশের শরণার্থীদের জন্য অভিবাসন নীতিতে একাধিক রদবদল ভারতের (India):

স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) অর্ডারের কয়েকটি বিধি সংশোধন করা হয়েছে। নতুন নিয়মে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে পাকিস্তান থেকে ভারতে আসা নির্দিষ্ট কিছু নাগরিক পাসপোর্ট পুনর্নবীকরণের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। কারণ, তাঁদের অনেকের কাছেই পাকিস্তান সরকারের দেওয়া কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নেই। ফলে প্রচলিত নিয়মে প্রয়োজনীয় নথি জোগাড় করা তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছিল (India)।

 দীপাবলির আগেই ফুরোলো গল্প, এক বছরের মাথায় শেষ হচ্ছে জলসার এই ‘টপার’ সিরিয়াল

তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্তও রাখা হয়েছে। যাঁদের পাকিস্তানে স্থাবর সম্পত্তি রয়েছে অথবা যাঁরা সেখানে বিয়ে করেছেন, তাঁরা এই ছাড়ের আওতায় পড়বেন না। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে লিখিতভাবে জানাতে হবে যে, ভবিষ্যতে আর কখনও পাকিস্তানে ফিরে যাবেন না। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও পুলিশি অভিযোগ বা নিরাপত্তা সংক্রান্ত আপত্তি থাকা চলবে না। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত পূরণ করলেই মিলবে এই বিশেষ সুবিধা।

অন্য দিকে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের শরণার্থীদের জন্যও নিয়মে ছাড় দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং পারসি সম্প্রদায়ের মানুষ এই সুবিধা পাবেন। এমনকি যাঁরা নিজেদের দেশের পাসপোর্ট ছাড়াই ভারতে চলে এসেছিলেন, তাঁদের ক্ষেত্রেও সংশোধিত নিয়ম কার্যকর হবে। তবে ভারতে আসার পর বৈধ ভিসা করিয়ে নেওয়া বাধ্যতামূলক।

 স্বাধীনতার পর থেকে ছিল অন্ধকারে, ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে প্রথমবার বিদ্যুৎ সংযোগ পৌঁছাল এই গ্রামে

এ ছাড়াও শ্রীলঙ্কা থেকে আসা তামিল শরণার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ২০১৫ সালের ৯ জানুয়ারি বা তার আগে ভারতে আশ্রয় নেওয়া শ্রীলঙ্কার তামিল নাগরিকরাও এই সংশোধিত নীতির সুবিধা পাবেন। সব মিলিয়ে দীর্ঘদিন ধরে ভারতে (India) বসবাসকারী নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর মানুষের নথিপত্র সংক্রান্ত সমস্যা মেটাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে নেপাল ও ভুটান ভ্রমণের নিয়মে ঠিক কী কী পরিবর্তন হয়েছে, তা বিজ্ঞপ্তির বিস্তারিত বিধি দেখে স্পষ্ট করা প্রয়োজন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker