জাতীয় দলে জায়গা না পেয়েই অবসর রোনাল্ডোর? মুখ খুললেন পর্তুগাল কোচ

প্রথম একাদশে জায়গা না পেয়েই কি অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ? সিআর সেভেন বুটজোড়া তুলে রাখার পর এই প্রশ্নটাই ঘুরেফিরে উঠছে। প্রশ্ন ওঠাটা নিরর্থক নয়। গত অক্টোবরে জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন রোনাল্ডো। কোচের সঙ্গে ঝামেলায় আচমকা পর্তুগাল শিবির ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
নরওয়ের বিরুদ্ধে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ মাঠে নামাননি রোনাল্ডোকে। মাঠে নামানোর জন্য ওয়ার্মআপ করানোর পরও তাঁকে নামানো হয়নি। ডেনমার্কের বিরুদ্ধেও তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তিনি শিবির ছেড়ে বেরিয়ে যান। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায়। এরপর পর্তুগালের ফুটবল সংস্থা তাঁকে ৩০ দিনের জন্য নির্বাসিত করে। সেই শাস্তি মেনে নিয়েছিলেন রোনাল্ডো। সতীর্থ এবং সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।
কোচ জেসুস। এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো গার্সিয়া। যাঁদের কথার খিলাপের জেরে পর্তুগাল শিবির পর্যন্ত ছেড়ে গিয়েছিলেন রোনাল্ডো! জেসুস তো সাংবাদিক সম্মেলনে সরাসরি অপমান করে দিয়েছিলেন পর্তুগাল ফুটবলের জাতীয় সম্পদকে। সঠিক জানা নেই, সিআরের দুম করে এ হেন সরে যাওয়ার কারণ কী? জানা নেই, পুনরায় দু’পক্ষে খটাখটি লেগেছিল কি না? আগামীতে জানা যাবে নিশ্চয়ই। তবে আসন্ন প্রেস কনফারেন্সে রোনাল্ডো নিয়ে নানাবিধ প্রশ্নের গোলা-বর্ষণে যে আক্রান্ত হবেন জেসুস, নির্দ্বিধায় লিখে ফেলা যায়। পর্তুগালকে ফুটবল-মানচিত্রে পাকাপাকি সিআরই তুলে এনেছিলেন যে।
রোনাল্ডোর অবসরে জেসুস জানিয়েছেন, তিনি নাকি রোনাল্ডোকে চেয়েছিলেন। পর্তুগাল ফুটবল সংস্থার নিজস্ব টিভি চ্যানেল ‘ক্যানাল ১১’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগাল কোচ বলেন, “এহেন সিদ্ধান্ত সম্পূর্ণ রোনাল্ডোর ব্যক্তিগত। দল ঘোষণার আগে ওর সঙ্গে কথা হয়েছিল। নিজে ওকে অনুরোধ করেছিলাম, যাতে দলে থেকে যায়। ওর মতো একজনকে আমার প্রয়োজন ছিল। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা খেলোয়াড়েরই। ক্রিসের সিদ্ধান্ত আমাকে মাথা পেতে নিতে হবে। ও বিশ্বফুটবলের একজন আইকন। বছরের পর বছর ধরে জাতীয় দলকে অনেক কিছু দিয়েছে। তরুণ পর্তুগিজদের রোলমডেল ও।” আপাতত জানা গিয়েছে, রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারকে যথাযোগ্য সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনও। এই পরিস্থিতি রোনাল্ডোর অবসরের পর জেসুসের মন্তব্য নিয়ে চর্চা জারি।
শেয়ার
লিংক



