0%

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

নিজস্ব প্রতিনিধি:  ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচে শনিবার (৭ নভেম্বর) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় কিউয়িরা। ভারতীয় বোলারদের দাপটে কার্যত দিশেহারা হয়ে যায় নিউজিল্যান্ডের দাপুটে সব ব্যাটাররা।  ৪১ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায়। এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রাখে ভারতীয় দল। সেই রান তাড়া করতে নেমে শুরুতে হোঁচট  খায় ভারতও। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে ১৩৫ রান তাড়া করতে নেমে পর পর উইকেট হারিয়ে ফেলে গিল বাহিনী। তবে আজও ফের কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। তা ভারতের সুবিধা করে দিয়েছে। ডিএলএস নিয়মে মাত্র ৪ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু।   

গত ম্যাচে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে থাকলেও আজ তাঁর ব্যাট থেকে রান আসেনি। মাত্র ৭ বলে ৭ রান করার পর কিং কোহলিকে ফেরান জ্যাকব ড্যাফি। শূন্য রানে ফেরেন অধিনায়ক শুভমন গিল। তাঁকেও ফেরান  ড্যাফি। ভারতের দুটি উইকেট পড়ার পর কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন  রোহিত শর্মা। তবে তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারননি। ২৮ বলে ২৩ রান করার পর রোহিতকে সাজঘরে পাঠান কাইল জেমিসন। ম্যাথিউ ফিশারের বলে ৭ রানে আউট হন অক্ষর প্যাটেল। পরপর উইকেট হারানোর পর শ্রেয়স আইয়ার কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তবে তিনি ফেরেন ৩৩ রান করে। শ্রেয়সকে ফেরান কাইল জেমিসন। ঠিক তার পরেই জ্যাকব ড্যাফির বলে আউট হন নমন ধীর (১২)।  জেমিসনের বলে মাত্র ১ রান করে ফেরেন অংশুল কম্বোজ। ঠিক তার পরেই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রাখতে হয়। দীর্ঘ সময় ম্যাচ বন্ধ থাকার পর অবশেষে ডিএলএস নিয়মে ভারতকে ৪ রানে জয়ী ঘোষণা করা হয়। এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের  সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।  

শনিবার নিউজিল্যান্ডের শুরুটা ছিল খুবই  খারাপ।  দ্বিতীয় ওভারেই আকিব নবী টিম সাইফার্টকে প্যাভিলিয়নে পাঠান, যিনি রানের খাতা খুলতেই পারেননি। এরপর আকিব আরেক ওপেনার উইল ইয়ংকেও (৬ রান) আউট করেন। ২৩ রানে নিউজিল্যান্ড তৃতীয় ধাক্কা খায়, যখন ফাস্ট বোলার অংশুল কাম্বোজের বলে হেনরি নিকোলস (১১ রান) বোল্ড হন। এবার উইকেট নেন গুরনূর ব্রার। তিনি ২০তম ওভারের দ্বিতীয় বলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ল্যাথামকে (৭ রান) ফেরান। এরপর শেষ বলে তিনি গ্লেন ফিলিপসকে (০ রান) আউট করেন। ফিলিপসের আউটের সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫৩/৫। সেখান থেকে ড্যারিল মিচেল এবং অধিনায়ক মিচেল স্যান্টনার  ৫৯ রানের জুটি গড়ে কিউইদের কিছুটা এগিয়ে নিয়ে যান। তবে অক্ষর প্যাটেল ড্যারিল মিচেলকে আউট করে ভারতকে ষষ্ঠ উইকেট এনে দেন। মিচেল ১০৪ বলে ৫৫ রান করেন। এরপর গুরনূর  মিচেল স্যান্টনারকে (৩১) আউট করেন । কাইল জেমিসন (৭ রান) তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি। তাঁকে ফেরান অক্ষর।  নাথান স্মিথ তিন রান করে গুরনুরের বলে আউট হন। অংশুল কাম্বোজের বলে ব্লেয়ার টিকনারের উইকেট পতনের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের শেষ উইকেটটি পড়ে। ভারতের হয়ে গুরনুর ব্রার দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট উইকেট নেন। অংশুল কাম্বোজ, অক্ষর প্যাটেল এবং আকিব নবী প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

The post বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker