0%

আকিবের সুইং-গুর্নুরের পেসে ধস, দ্বিতীয় ওয়ানডেতে কোহলির সেঞ্চুরির ‘খোরাক’ও দিতে ব্যর্থ কিউয়িরা

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয় নিউজিল্যান্ডের। আকিব নবির সুইং ও গুর্নুর ব্রারের পেস-বাউন্সে বেসামাল কিউয়ি ব্যাটিং। মাত্র ১৩৪ রানে গুটিয়ে গেলেন মিচেল স্যান্টনাররা। তাও ড্যারিল মিচেল হাফসেঞ্চুরি করলেন বলে। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে আরও এক পা এগোতে অসুবিধা হওয়ার কথা নয় শুভমান গিলদের। তবে এই রানে বিরাট কোহলির ব্যাট থেকে ৮৭ তম সেঞ্চুরিটা আসবে না।

এদিনও বৃষ্টির জন্য এক ঘণ্টারও বেশি সময় পর ম্যাচ শুরু হয়। ম্যাচ হবে ৪৭ ওভারে। এই আবহাওয়ায় টসে জিতে খুব স্বাভাবিকভাবেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক গিল। আর তাদের ঘরের মাঠে, তাদের অস্ত্রেই নিউজিল্যান্ড ঘায়েল। গত মরশুমে নবির সুইংয়ে পরাস্ত হয়েছিলেন ভারতের ঘরোয়া টুর্নামেন্টের ব্যাটাররা। এবার পছন্দসই আবহাওয়ায় খেল দেখালেন। বলে খুব একটা গতি নেই। তবে এত দেরিতে সুইং ভাঙে যে ব্যাটাররা বোকা বনে যান। তার সঙ্গে নিউজিল্যান্ডের পিচের বাড়তি বাউন্স। যেভাবে উইল ইয়ংয়ের উইকেট পেলেন। প্রথম বলটা বাউন্সে বিভ্রান্ত করলেন, পরের বল সুইংয়ে খোঁচা দিতে বাধ্য করলেন। পরে যখন ড্যারিল মিচেল সামান্য আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন, তখন গিল উইকেটকিপার কেএল রাহুলকে এগিয়ে নিয়ে আসেন। ফলে সুইং ভাঙার আগে পিচের সামনে গিয়ে খেলার রাস্তা বন্ধ হয়ে যায়। অধৈর্য হয়ে চালাতে গিয়ে অক্ষর প্যাটেলের বলে ৫৫ রানে ক্যাচ আউট হন। শেষ পর্যন্ত ৩১ রান দিয়ে নবির সংগ্রহ ২ উইকেট।

নবির যদি অস্ত্র সুইং হয়, তাহলে গুর্নুরের শক্তি পেস ও বাউন্স। উচ্চতা কাজে লাগিয়ে পিচ থেকে বাড়তি বাউন্স পান। সঙ্গে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতি। ৩০ রান দিয়ে ৪ উইকেট পেলেন। প্রত্যেকটা উইকেটই বাউন্সকে কাজে লাগিয়ে। তাঁর শিকার টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও নাথান স্মিথ। এছাড়া অংশুল কাম্বোজ ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট পান। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারত এই রান সহজে তুলে ফেলবে, এটাই আশা করছেন ভক্তরা। কিন্তু বিরাট কোহলির সেঞ্চুরি আসবে না। আগের ম্যাচে লক্ষ্য ছিল ১৮৬, যা বৃষ্টির জন্য কমে আসে ১৪৩ রানে। কোহলি শেষ পর্যন্ত ৭৪ রানে আউট হন। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker