পারদ পতনের মাঝেই নতুন করে বৃষ্টির সম্ভাবনা! শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় খবর জানুন

SOBDIK NEWS: নভেম্বর মাস শুরু হয়ে গেলেও বাংলায় এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তবে সকাল ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। এবার রাজ্যের বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর মধ্যেই কালীপুজোর পর ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ শনিবার রাজ্যের কোথায় কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | (South Bengal Weather
শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকেই রোদ উঠবে। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে রাত ও ভোরের দিকে ঠান্ডা বাড়বে। ধীরে ধীরে কমবে তাপমাত্রাও। কিন্তু সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কালীপুজোর পরের দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
শনিবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সতর্কতা নেই। সারাদিন রোদ থাকবে। তবে রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে। আগামী কয়েক দিনে শহরের তাপমাত্রাও কিছুটা কমবে। তবে সোমবার থেকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ STF-এর জোড়া সাফল্য! বীরভূমে বিস্ফোরক, আসানসোল থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) শনিবার বৃষ্টি হবে না। আবহাওয়া মূলত শুকনো থাকবে। তবে আগামীকালের মধ্যে বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে পাহাড় ও আশপাশের এলাকায় ঠান্ডা আরও বাড়বে। মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টি কম থাকলেও তাপমাত্রা নামতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) এবং মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঠান্ডা বাড়ার পাশাপাশি আগামী সপ্তাহে আবার বৃষ্টির মুখে পড়তে পারে বাংলা।



