দীপাবলি ও ছটপুজো উপলক্ষে বড় ঘোষণা রেলের, চালু হচ্ছে জোড়া স্পেশাল ট্রেন

সবদিক নিউজ: দীপাবলি ও ছট পুজোর ভিড় সামাল দিতে এবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীতে অতিরিক্ত ভিড় কমাতে হাওড়া ও নয়া দিল্লি এবং সাবৌর- আনন্দ বিহার টার্মিনাল এর মধ্যে দুটি স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসের নির্দিষ্ট দিনে মোট ১৮টি ট্রিপ করবে এই দুটি স্পেশাল ট্রেন।
দীপাবলি-ছটে যাত্রীদের জন্য জোড়া স্পেশাল ট্রেন (Indian Railways)
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনগুলিতে থাকছে জেনারেল, স্লিপার ও শীততাপ নিয়ন্ত্রিত কামরা (Indian Railways)। তবে টিকিট বুকিং এর তারিখ এখনো অব্দি ঘোষণা করা হয়নি।
রইল হাওড়াও নয়া দিল্লির রুটে পাঁচটি করে ট্রিপ- দীপাবলি ও ছটপুজোর সময় দিল্লি থেকে কলকাতা এবং কলকাতা থেকে দিল্লিগামী যাত্রীদের সুবিধার জন্য চালানো হবে ০৪০৫৪/০৪০৫৩ নম্বরের স্পেশাল ট্রেন।০৪০৫৪ নম্বরের নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ৪, ৫, ৭, ১১ ও ১২ নভেম্বর নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে। পরের দিন রাত ১১টা ৪০ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি।
মেটে চচ্চড়ি এভাবে বানান মিষ্টি কুমড়ো দিয়ে, পাল্টে যাবে মুখের স্বাদ
অন্যদিকে, ০৪০৫৩ নম্বরের হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ৬, ৭, ৯, ১৩ ও ১৪ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছবে। এই ট্রেন দু’টি উভয় দিকেই ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে।
সাবৌর-আনন্দ বিহার রুটেও বিশেষ ট্রেন চলাচল করবে। যেখানে, বিহার ও দিল্লির মধ্যে যাত্রীদের সুবিধার জন্য ০৪০৬৬/০৪০৬৫ নম্বরের স্পেশাল ট্রেন চালানো হবে। ০৪০৬৬ নম্বরের আনন্দ বিহার-সাবৌর স্পেশাল ট্রেনটি ৬, ৭, ১১ ও ১২ নভেম্বর সকাল ৫টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে ছাড়বে।
পরের দিন সকাল ৭টায় সাবৌরে পৌঁছবে ট্রেনটি।০৪০৬৫ নম্বরের সাবৌর-আনন্দ বিহার স্পেশাল ট্রেনটি ৭, ৮, ১২ ও ১৩ নভেম্বর সকাল ১১টায় সাবৌর থেকে ছাড়বে। পরের দিন দুপুর ১টা ৪৫ মিনিটে আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে।এই ট্রেন দু’টি উভয় দিকেই ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে (Indian Railways)।



