0%

কংগ্রেস হাতছাড়া হতেই বিপাকে ট্রাম্প! ছেলে-জামাইয়ের ‘দুর্নীতি’র তদন্ত শুরুর পথে ডেমোক্র্যাটরা

মার্কিন কংগ্রেস হাতছাড়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দুই কক্ষেরই দখল নিয়েছে  ডেমোক্র্যাটরা। ‘নীল সুনামি’তে ধরাশায়ী রিপাবলিকানরা। এরপরই মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ বাড়াতে কোমর বেঁধে নেমেছে বিরোধী শিবির। ট্রাম্পের পুত্র ট্রাম্প জুনিয়র, জামাই জ্যারেড কুশনার-সহ ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের তোড়জোড় শুরু করে দিল তারা।

মার্কিন কংগ্রেস দখলের ফলে ট্রাম্পের অনেক পরিকল্পনা আইনি পথে আটকে দিতে পারবে ডেমোক্র্যাটরা। এছাড়া, তারা শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং তদন্ত পরিচালনার ক্ষমতাও পেয়ে গিয়েছে। শুক্রবার হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট প্রতিনিধি জেমি রাসকিন এবং হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া এক প্রকার জানিয়ে দিয়েছেন যে, তাঁরা তাঁদের ক্ষমতার সদ্ব্যবহার করবেন। রাসকিন বলেন, “ইরান যুদ্ধের কারণে আমাদের বিলিয়ন ডলার খরচ হয়েছে। শুল্ক আরোপের কারণেও আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এসব কিছুর মূলে পুরোপুরি না হলেও অনেকাংশে দুর্নীতি হয়েছে। ডেমোক্র্যাটদের মতে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির উপর তাঁর জামাই কুশনারের প্রভাব রয়েছে। শুধু তাই নয়, বারাক ওবামা আমলের ইরান পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্তেও কুশনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

কুশনার ট্রাম্প সরকারের কোনও পদে নেই। তবে ডেমোক্র্যাটদের বক্তব্য, মধ্যপ্রাচ্যে ‘ট্রাম্পের দূত’ হিসাবে কাজ করেছেন মার্কিন প্রেসিডেন্টের জামাই। রাসকিন জানিয়েছেন, আমরা খতিয়ে দেখতে চাই, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি থেকে কুশনার তাঁর ব্যক্তিগত বিনিয়োগকারী প্রতিষ্ঠানে কত বিনিয়োগ পেয়েছিলেন। অন্যদিকে, ট্রাম্পের জ্যেষ্ঠপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধেও একাধিক ‘আর্থিক অনিয়মে’র অভিযোগ উঠেছিল, সেগুলির তদন্তও ডেমোক্র্যাটদের নজরে রয়েছে বলে খবর।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker