যুবশক্তি প্রকল্পে নতুন ঘোষণা, নির্দিষ্ট দিন জানালেন শুভেন্দু অধিকারী

সবদিক নিউজ: পশ্চিমবঙ্গের স্নাতক ও স্নাতক নন এমন বহু শিক্ষিত বেকার যুবক-যুবতী অপেক্ষা করছেন যুবশক্তি ভরসা (Yuva Shakti) প্রকল্পের জন্য। কবে থেকে এই প্রকল্প শুরু হবে এবং কবে থেকে এর আবেদন করা যাবে তা নিয়ে ইতিমধ্যে ধন্দে রয়েছেন তারা। সেই চিন্তার নিরসন ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কবে চালু যুবশক্তি প্রকল্প? জানালেন শুভেন্দু অধিকারী (Yuva Shakti)
আগামী ২৩ নভেম্বর রাজ্যের মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ওই দিনই বৈঠকের পরেই যুবশক্তি প্রকল্পের আর্থিক সহায়তা ও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Yuva Shakti)। তিনি জানিয়েছেন যুবশক্তি প্রকল্পের খসড়া ও প্রকল্পের রূপরেখা নিয়ে জোড় কদমে কাজ চলছে।
২৩ নভেম্বর এর বৈঠকের পরেই এই স্কিমের অর্থ প্রদান, আবেদনের নিয়ম ও বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। রাজ্য সরকারের লক্ষ্য, সামাজিক সুরক্ষা আওতায় যেমন বয়স্ক ও মহিলাদের ভাতার নিশ্চিত করা হয়েছে। তেমনই কর্মহীন শিক্ষিত তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া হবে।
প্রকাশিত CBSE-র দশম-দ্বাদশের পরীক্ষার সূচি, কবে শুরু পরীক্ষা?
এক নজরে দেখে নিন এর জন্য কি কি নথি প্রয়োজন:
বয়স ও ঠিকানা প্রমাণের জন্য প্রয়োজন- আধার কার্ড, ভোটার কার্ড ও ডিজিটাল রেশন কার্ড। শিক্ষাগত যোগ্যতার নতুন হিসেবে প্রয়োজন- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, স্নাতক হবার সার্টিফিকেট। পাশাপাশি আবেদনকারী নিজের সক্রিয় ব্যাঙ্কের পাস বই থাকতে হবে। সেই সঙ্গে পাস বইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে যেখানে অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড দেখা যাবে।
তারই সঙ্গে লাগবে পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি। এছাড়া আধার ও ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত সচল মোবাইল নম্বর। বিশেষ সংরক্ষণে আওতায় থাকলে সংশ্লিষ্ট জাতি শংসা পত্র। প্রসঙ্গত এই প্রকল্পে প্রতি মাসে স্নাতক বেকারদের তিন হাজার টাকা করে দেওয়া হবে। স্নাতক নন এমন বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে।
এছাড়া এই প্রকল্পে আবেদনের অন্যতম শর্ত হল- আবেদনকারীর পরিবারের মাসিক আর এক লক্ষের টাকার বেশি হওয়া যাবে না। স্নাতকদের কলেজে প্রভিশনারি ডিগ্রী সার্টিফিকেট জমা দিতে হবে। তারই সঙ্গে আবেদনকারী যে আয়ের শর্ত পূরণ করেছেন তার প্রমাণ স্বরূপ জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। পাশাপাশি জমা দিতে হবে বসবাসের প্রমাণপত্র (Yuva Shakti)।



