0%

উত্তরপ্রদেশে মুসলিম মুখ্যমন্ত্রী? ওয়াইসির স্বপ্নে জল ঢাললেন যোগী

লখনউ: উত্তরপ্রদেশের রাজনীতিতে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে (Yogi Adityanath)ঘিরে এখন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছে। আর সেই রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে এবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন…

লখনউ: উত্তরপ্রদেশের রাজনীতিতে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে (Yogi Adityanath)ঘিরে এখন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছে। আর সেই রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে এবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ওয়াইসির ‘আবদুল উত্তরপ্রদেশে জিতবে’ মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে তীব্র আক্রমণ করেছেন যোগী। তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশের মানুষের জন্য ওয়াইসির কোনও ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি নেই। বরং তাঁর রাজনীতি দেশের ঐক্য, সংবিধানের মূল্যবোধ এবং হিন্দুদের স্বার্থের পরিপন্থী। সেই সঙ্গে উত্তরপ্রদেশে মুসলিম মুখ্যমন্ত্রী এবং বোরখা পরা কোনও মহিলাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ওয়াইসির রাজনৈতিক আকাঙ্ক্ষা কখনও পূরণ হবে না বলেও কটাক্ষ করেছেন তিনি।

আরও দেখুনঃ হিঙ্গলগঞ্জে সীমান্ত বাহিনীর সঙ্গে দীপাবলি পালন করে ‘সীমা মিত্র’ পুরস্কার চালু শুভেন্দুর

সম্প্রতি ‘আজতক পঞ্চায়েত’ অনুষ্ঠানে সাংবাদিক শ্বেতা সিংয়ের সঙ্গে আলাপচারিতায় যোগী আদিত্যনাথ এই মন্তব্য করেন। ওয়াইসির সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, এমন রাজনৈতিক কর্মসূচি নিয়ে উত্তরপ্রদেশে কোনও জায়গা নেই।

যোগীর অভিযোগ, ওয়াইসি এমন একটি রাজনৈতিক এজেন্ডা সামনে আনতে চাইছেন, যা ভারতবিরোধী, হিন্দুবিরোধী এবং দেশের সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে।(Yogi Adityanath) তাঁর মতে, এই ধরনের রাজনীতি দেশের ঐক্যকে দুর্বল করার চেষ্টা করে। তাই ওয়াইসির রাজনৈতিক স্বপ্ন কোনও দিন বাস্তবায়িত হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, এই ধরনের এজেন্ডা নিয়ে ওয়াইসি কখনও ক্ষমতায় আসতে পারবেন না।

প্রসঙ্গত, গত বুধবার উত্তরপ্রদেশে মুসলিম রাজনৈতিক পরিচয় এবং প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে সরব হয়েছিলেন আসাদউদ্দিন ওয়াইসি। আমেরিকার মিশিগানে আবদুল এল-সায়েদের নির্বাচনী সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেছিলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন ‘আবদুল’ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে পৌঁছতে পারেন।

সেই প্রসঙ্গেই উত্তরপ্রদেশের মুসলিম ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, এতদিন যাঁদের রাজনৈতিকভাবে অবহেলা করা হয়েছে, তাঁরাও এবার নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন। ওয়াইসির বক্তব্য, উত্তরপ্রদেশের ‘আবদুল’ আর কারও সামনে মাথা নত করবে না, বরং বিধায়ক হয়ে বিধানসভায় পৌঁছবে।

ওয়াইসি আরও বলেন, একসময় বিজেপির তরফে মুসলিম সম্প্রদায়ের মানুষকে কটাক্ষ করে বলা হত, ‘আবদুল পাংচার সারায়’। কিন্তু গণতন্ত্রে সেই আবদুলই মিশিগানে সেনেটর হতে পেরেছেন। তাঁর মতে, এই সাফল্য প্রমাণ করে, ধর্মীয় বা সামাজিক পরিচয় কোনও মানুষের রাজনৈতিক সাফল্যের পথে বাধা হওয়া উচিত নয়।

উত্তরপ্রদেশেও মুসলিমদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে সওয়াল করেন তিনি। পাশাপাশি রাজ্যে একজন মুসলিম মুখ্যমন্ত্রী এবং ভবিষ্যতে বোরখা পরা কোনও মহিলাকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনার কথাও তুলে ধরেন।

ওয়াইসির এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।(Yogi Adityanath) যোগী আদিত্যনাথ সরাসরি তাঁর রাজনৈতিক অবস্থানকে আক্রমণ করেছেন। তবে বিতর্ক শুধু বিজেপি এবং AIMIM-এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই প্রসঙ্গে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকেও নিশানা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

তাঁর অভিযোগ, কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং AIMIM-এর রাজনৈতিক অবস্থান ও উদ্দেশ্যের মধ্যে বিশেষ কোনও পার্থক্য নেই। তিনটি দলই দেশের স্বার্থের পরিবর্তে ধর্মীয় পরিচয় এবং বিশ্বাসকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে দাবি করেন তিনি। এমনকী, এই তিনটি দলের একসঙ্গে আসা উচিত বলেও কটাক্ষ করেন যোগী।

অন্যদিকে, ওয়াইসির বক্তব্য এবং আমেরিকায় আবদুল এল-সায়েদের সাফল্য নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির প্রতিক্রিয়াও সামনে এসেছে। কংগ্রেসের মুখপাত্র সুরেন্দ্র রাজপুত বলেন, বিদেশের মাটিতে কোনও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সাফল্য তাঁর নাম বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয়।

বরং একজন ভারতীয়ের সাফল্য হিসেবে সেটিকে গর্বের বিষয় বলে মনে করা উচিত। সমাজবাদী পার্টির মুখপাত্র আশুতোষ ভার্মাও এল-সায়েদের জয়কে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, মিশিগানে নির্বাচনে লড়াই করা এল-সায়েদের মিশরীয় বংশোদ্ভূত পরিচয় থাকলেও তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker