ফিল্ডিংয়ের সময় আচমকা গ্যালারি থেকে উড়ে এল ব্যাট! মেজাজ হারালেন কোহলি, ভাইরাল ভিডিও

এমনিতে মাঠের বাইরে সময় সুযোগ পেলে তিনি ভক্তদের অটোগ্রাফ, সেলফির আবদার মেটান। আবার খেলার মাঠে বরাবর খোশমেজাজে ‘থাকেন। কিন্তু মাঠের শৃঙ্খলার প্রশ্নে কোনওরকম আপস করতে রাজি নন বিরাট কোহলি। সেটা শনিবার আরও একার বোঝা গেল ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে ভারতের ফিল্ডিংয়ের সময়।
আসলে ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডেতে বিরাট সেসময় বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিলেন। আচমকাই গ্যালারি থেকে তাঁর দিকে উড়ে আসে একটি প্লাস্টিকের ছোট ব্যাট! অটোগ্রাফের আশায় খুদে ভক্তদের মধ্যে কেউ ওই ব্যাটটি ছুঁড়ে দেন প্রাক্তন ভারত অধিনায়কের দিকে। ওই খুদে হয়তো ভেবেছিল বিরাট ব্যাটটি তুলে তাঁর সেলফির আবদার পূরণ করবেন। কিন্তু সেটা হল না। বরং খানিক রেগেই গেলেন কিং কোহলি। ওই ব্যাটটি তুলে সোজা মাঠের বাইরে ফেলে দিলেন বিরাট। একই সঙ্গে ইশারায় খুদে ভক্তকে বুঝিয়ে দিলেন, এভাবে মাঠের শৃঙ্খলাভঙ্গ করাটা মোটেই পছন্দ নয় তাঁর। ওই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ANGRY VIRAT KOHLI ON KIDS! 😡 Virat Kohli warned a few kids who were throwing bats onto the field to get his autograph during the ongoing match. https://t.co/Zp7g3tmevo
— Mukku (@Cric_Mukku) November 7, 2026
কিউয়িদের বিরুদ্ধে এমনিতে বিরাট ব্যাট হাতে রান পাননি। তবে রান না পেলেও নয়া মাইলফলক ছুঁয়েছেন কিং কোহলি। অল্প রান তাড়া করতে নেমে কোহলি ৭ বলে ৭ রান করে আউট হন। তাতেই ছাপিয়ে যান অজি কিংবদন্তি রিকি পন্টিংকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে এতদিন সর্বোচ্চ রান ছিল পন্টিংয়ের। ৫০ ইনিংসে তাঁর রান ছিল ১৯৭১। এদিন ৭ রানেই তাঁকে টপকে যান কোহলি। তিনি সময় নেন ৩৮ ইনিংস।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের পর ভারতও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ভারতের সামনে লক্ষ্য ছিল ‘নামমাত্র’। কিন্তু মাত্র ১৩৫ রান তুলতে গিয়ে একটা সময় ১১৩ রান তুলতে গিয়ে ৭ উইকেট খুইয়ে ফেলে ভারত। সেসময় টিম ইন্ডিয়ার সহায় হয় বৃষ্টি। মাঠে বৃষ্টি নামায় আর বল গড়ায়নি। সৌভাগ্যবশত সেসময় টিম ইন্ডিয়া ডাকওয়ার্থ লুইস নিয়মে ৪ রানে এগিয়েছিল। সেটাই শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।
শেয়ার
লিংক



