কালীপুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, আজ কেমন থাকবে তিলোত্তমার আবহাওয়া?

SOBDIK NEWS: আজ রবিবার, ৮ নভেম্বর কালীপুজো। আজ বৃষ্টি হবে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে সন্ধ্যায় বাজি পোড়ানো এবং ঠাকুর দেখার পরিকল্পনা রয়েছে বহু মানুষের। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুকনো থাকবে। কলকাতাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কালীপুজোর পর কয়েকদিন আকাশে মেঘ দেখা যেতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | (South Bengal Weather
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির কোনও বিশেষ সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের উপর এমন কোনও আবহাওয়াজনিত পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে ঝড়বৃষ্টি হতে পারে। তাই কালীপুজোর দিন আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা বেশি। তবে আগামী সপ্তাহের শুরুতে কিছু জায়গায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ পরিষ্কার থাকবে। সারাদিন রোদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টি বা ঝড়ের কোনও সতর্কতা নেই। তবে সোমবার থেকেই আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে। এই তিনদিন হালকা বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। যদিও ভারী বৃষ্টি বা ঝড়ের কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ অভিষেককে কেন রক্ষাকবচ? হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার
বৃহস্পতিবার থেকে আবার আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতার দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রাতের তাপমাত্রা থাকতে পারে ২১ থেকে ২৪ ডিগ্রির মধ্যে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) আপাতত আবহাওয়া শুকনো থাকবে। রাজ্যের অন্য জেলাগুলির মতো উত্তরবঙ্গেও বড় কোনও আবহাওয়ার পরিবর্তনের খবর নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যের উপর কোনও উল্লেখযোগ্য আবহাওয়াজনিত পরিস্থিতি তৈরি হয়নি।
অর্থাৎ বলা যায়, আজ রবিবার কালীপুজোর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বুধবার কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। রাতের তাপমাত্রাও কয়েকদিন পর কিছুটা কমতে পারে।



