অমৃতার কাছে মনের কথা বলা ছিল সহজ! সইফের প্রথম স্ত্রীকে নিয়ে কী বললেন সাবা আলি খান?

সইফ আলি খানের (Saif Ali Khan) প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের (Amrita Singh) সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বোন সাবা আলি খান (Saba Ali Khan)। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে অমৃতার সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে নানা কথা ভাগ করে নেন সাবা। ১৯৯১ সালে সইফ ও অমৃতার বিয়ের সময় সাবার বয়স ছিল মাত্র ১৫ বছর। সেই সময় থেকেই অমৃতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। সাবা জানান, অমৃতা তাঁর কাছে অনেকটা বড় দিদি কিংবা মায়ের মতো ছিলেন। নিজের মায়ের কড়া শাসনের তুলনায় অমৃতার কাছে মনের কথা বলা অনেক সহজ ছিল।
সাবা আরও জানান, অমৃতার ব্যক্তিত্ব তাঁর বেশ পছন্দ ছিল। জীবনের নানা বিষয়ে বড় দিদির মতো তাঁকে পরামর্শ দিতেন অভিনেত্রী। এমনকী পোশাক নির্বাচন নিয়েও চলত অমৃতার নজরদারি।
২০০৪ সালে সইফ ও অমৃতার বিচ্ছেদের পর তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হলেও কোনও তিক্ততা নেই। তবে নিজের আনুগত্যের জায়গা স্পষ্ট করে সাবা জানান, করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) প্রতিই তাঁর ভালোবাসা ও সমর্থন অটুট।
Nov 08, 2026 09:51 IST
‘দুই বাবাটা’কে নিয়ে সিনেমা বানানোর হিড়িক পড়বে নাকি? নন্দিনী-রাজবীরকে খোঁচা রাহুল-সত্যমদের
‘বিগ বস বাংলা’-র ঘরে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা কম হয়নি। কখনও আদর, কখনও অভিমান, আবার কখনও প্রকাশ্য ঝগড়া—নন্দিনী দত্ত ও রাজবীর দে-র রসায়ন বরাবরই থেকেছে দর্শকদের নজরে। একে অপরকে ‘বাবাটা’ বলে সম্বোধন করার সেই মুহূর্তও এখন চর্চার বিষয়। এবার এই জুটিকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় পরপর কটাক্ষ ছুড়ে দিলেন টলিপাড়ার দুই পরিচিত মুখ সত্যম ভট্টাচার্য ও রাহুল দেব বসু।



