২৩ নভেম্বর থেকেই শুরু আবেদন? কবে অ্যাকাউন্টে ঢুকবে ভরসার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

SOBDIK NEWS: চাকরির খোঁজ করছেন, কিন্তু এখনও কাজ পাননি? এমন যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার ঘোষণার পর এবার শিক্ষিত বেকারদের জন্য ভরসা প্রকল্প (Bharosa scheme) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পে যোগ্যদের মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা দেওয়ার কথা। কাদের ভাগ্যে জুটবে এই টাকা? কীভাবে আবেদন করবেন?
Bharosa scheme : যোগ্যতা অনুযায়ী মিলবে মাসিক টাকা
ভরসা প্রকল্পে (Bharosa scheme) সবাই সমান টাকা পাবেন না। কারও শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলে মাসে ৩,০০০ টাকা করে সাহায্য দেওয়া হবে। অন্যদিকে, যাঁরা স্নাতক নন, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেছেন, তাঁরা মাসে ২,০০০ টাকা পাবেন। মূলত চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের কিছুটা আর্থিক সাহায্য করাই এই প্রকল্পের লক্ষ্য। চাকরির পরীক্ষার ফর্ম পূরণ, ইন্টারভিউ দিতে যাতায়াত এবং ইন্টারনেটের খরচ মেটাতে এই টাকা কাজে লাগবে।
বয়স কত হতে হবে? কারা পাবেন টাকা?
এই প্রকল্পে আবেদন করার জন্য বয়সের একটি সীমা রাখা হয়েছে। ২১ থেকে ৪৫ বছর বয়সি যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। তবে শুধু বয়স হলেই হবে না, আরও কয়েকটি শর্ত মানতে হবে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- অন্তত স্কুলের গণ্ডি পেরোতে হবে।
- স্নাতক এবং স্নাতক নন, দুই ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
- ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক।
অন্য কোনও একই ধরনের বেকার ভাতা বা সরাসরি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
আরও পড়ুনঃ ‘অসফল অভিনেত্রীর সঙ্গে কী সম্পর্ক..’, অভিষেকের ‘কেচ্ছা’ ফাঁসের হুঁশিয়ারি ঋজুর
২৩ নভেম্বর থেকেই খুলবে পোর্টাল
ভরসা প্রকল্পের (Bharosa scheme) জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর থেকে এই প্রকল্পের পোর্টাল চালু করা হবে। এরপর যোগ্য আবেদনকারীরা সেখানে নিজেদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন জানাতে পারবেন।
গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার ঘোষণা করেছিল। এবার বেকার যুবক-যুবতীদের জন্য ভরসা প্রকল্প (Bharosa scheme) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে চাকরির অপেক্ষায় থাকা বহু যুবক-যুবতী মাসিক আর্থিক সাহায্য পাবেন।



