0%

ভালো কাজ করলেই মিলবে সীমামিত্র সম্মান! দীপাবলিতে জওয়ানদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: দীপাবলিতে সবাই যখন পরিবার পরিজনদের নিয়ে আনন্দে মত্ত, তখন দেশসুরক্ষার কাজে ব্যস্ত জওয়ানরা। এবার তাঁদের সঙ্গে আলোর উৎসব উদযাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি তাঁর ঘোষণা, ২০২৭ সাল থেকে জওয়ানদের জন্য সীমামিত্র সম্মান (Simamitra Samman) চালু করছে রাজ্য সরকার।

জওয়ানদের জন্য বড় উদ্যোগ রাজ্যের | (Suvendu Adhikari)

প্রত্যেক বছর সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর দেখানো পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। রবিবার হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে উপস্থিত হন তিনি। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পাল্টা জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে দেন শুভেন্দু। তাঁদের হাতে তুলে দেন কিছু দীপ।

এরপর বক্তব্য রাখতে উঠে প্রথমে জওয়ানদের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁদের জন্য সীমামিত্র সম্মানের কথা ঘোষণা করেন। তিনি জানান, ভালো কাজের জন্য আগামী বছর থেকে এই সম্মান দেওয়া হবে।

আরও পড়ুনঃ পরিচ্ছন্নতার বিচারে দেশজুড়ে সেরাদের তালিকায় বাংলা! বড় স্বীকৃতি পেল তারকেশ্বর

এদিন শুভেন্দু বলেন, “সীমান্ত রক্ষা বাহিনীর উদ্দেশে খারাপ ভাষা ব্যবহার করেছিল আগের সরকার। আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পূর্বতন সরকার আপনাদের সঙ্গে কোনও রকম সহযোগিতা করেনি। কাঁটাতারের জন্য জমিটাও আটকে রেখেছিল। আমরা ক্ষমতায় আসার পর সেই জমি দিয়েছি। সীমান্ত সুরক্ষিত করতে যদি আরও জমি দরকার হয় আমরা দেব।“

এরপর সীমামিত্র সম্মানের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে এই সম্মান চালু করবে রাজ্য সরকার। ভালো কাজের জন্য জওয়ানদের তা দেওয়া হবে।

সরকার গঠনের পর থেকেই বিএসএফের সঙ্গে পূর্ণ সহযোগিতার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে সীমামিত্র সম্মান চালুর ঘোষণা করলেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker