0%

বাড়ি বসেই পেতে পারেন আয়ুষ্মান কার্ড! ডাউনলোড করার সহজ উপায় জানুন

SOBDIK NEWS: চিকিৎসা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। এর মাধ্যমে বছরে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। তবে এর জন্য দরকার হয় আয়ুষ্মান কার্ড। এখন অতি সহজে বাড়ি বসেই এই কার্ড (Ayushman Bharat Card) ডাউনলোড করে নেওয়া সম্ভব।

আয়ুষ্মান কার্ড ডাউনলোডের পদ্ধতি | (Ayushman Bharat Card)

আয়ুষ্মান কার্ড ডাউনলোডের আগে আদৌ এই প্রকল্পের উপভোক্তা তালিকায় নাম রয়েছে কিনা তা চেক করা উচিত। আয়ুষ্মান ভারতের অফিশিয়াল পোর্টাল বা আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে সহজেই এই কাজ সম্ভব। এর জন্য প্রথমে ওয়েবসাইট বা অ্যাপ খুলতে হবে। সেখানে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।

এরপর নিজের রাজ্যের নাম নির্বাচন করে উপলব্ধ প্রকল্পের তালিকা থেকে আয়ুষ্মান ভারত যোজনা বেছে নিতে হবে। নিজের জেলা বেছে নিয়ে উপভোক্তা তালিকায় আদৌ নাম রয়েছে কিনা সেটা দেখতে হবে। এখানে নাম থাকলে অনলাইনে ই-কেওয়াইসি করে নেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ ভালো কাজ করলেই মিলবে সীমামিত্র সম্মান! দীপাবলিতে জওয়ানদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই প্রক্রিয়া সম্পন্ন হলে অনলাইনেই আবেদনের স্ট্যাটাস দেখা যাবে। আবেদন অনুমোদিত হলে আয়ুষ্মান ভারত যোজনার অফিশিয়াল পোর্টাল বা আয়ুষ্মান অ্যাপের মাধ্যমেই কার্ড ডাউনলোড করা যাবে।

বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনায় যুক্ত হয়েছে রাজ্য। ইতিমধ্যেই এখানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হয়েছে। উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ।

আয়ুষ্মান ভারত যোজনায় দেশের হাজার হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল তালিকাভুক্ত রয়েছে। এই প্রকল্পের উপভোক্তারা সেখানে বিনামূল্যে বা ক্যাশলেস পদ্ধতিতে চিকিৎসার সুবিধা পেতে পারেন। বাড়ি বসে অনলাইনে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নিলেই সহজে প্রকল্পের সুবিধা পাওয়া যায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker