0%

তৃতীয় দিনেই ২০০ কোটির মাইলফলক পার, বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘রামায়ণ’

SOBDIK NEWS: দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিল যে ‘রামায়ণ’এর (Ramayana), তা সম্প্রতি মুক্তি পেয়েছে বড়পর্দায়। ৫ নভেম্বর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি। মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ঝড় তুলেছিল রামায়ণ। দিওয়ালির আগে মুক্তি পেয়েই বক্স অফিসে কার্যত ঝড় তুলে দিয়েছে ছবিটি।

প্রথম দিন কত আয় করল রণবীরের রামায়ণ (Ramayana)

মুক্তির দিন থেকেই দর্শক মহলে ছবিটি নিয়ে প্রতিক্রিয়া ছিল দেখার মতো। প্রথম দুদিন দুর্দান্ত ব্যবসা করার পর শনিবার বিপুল অঙ্কের অর্থ আয় করেছে ছবিটি। এমনকি প্রথম দুদিনের সংগ্রহকেও ছাপিয়ে গিয়েছে রামায়ণ। মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ৬৪.৮৫ কোটি টাকা আয় করেছিল রণবীরের রামায়ণ।

তিন দিনে কত আয়: মুক্তির দ্বিতীয় দিনে অবশ্য অঙ্কটা কিছুটা কমে যায়। দ্বিতীয় দিনে ৪৮.০৫ কোটি টাকা আয় করেছিল ছবিটি।তবে তৃতীয় দিনে কার্যত সব রেকর্ড ভেঙে দিয়েছে রামায়ণ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, শনিবার প্রায় ৬৯.৮০ কোটি টাকা আয় করেছে ছবিটি। এর ফলে তিন দিনে দেশে ছবির মোট আয় দাঁড়িয়েছে ১৮২.৭০ কোটি টাকা।

আরও পড়ুন : সর্ষে দিয়ে তো অনেক খেলেন, এবার চেখে দেখুন পাবদা পোস্ত, রইল রেসিপি

কে কে অভিনয় করেছে: ছবির কাস্টিংও নজরকাড়া। মেগা বাজেট ছবিতে (Ramayana) শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী। রাবণের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন যশ। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে এবং হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে লারা দত্ত, অরুণ গোভিল, রকুল প্রীত সিং এর মতো অভিনেতা অভিনেত্রীদের।

আরও পড়ুন : ফাটাকেষ্টর মা কালীর জন্য বহুমূল্য উপহার, পরে সেই উপহারের কী হয় জানেন?

উল্লেখ্য, দুটি পার্টে মুক্তি পাবে রামায়ণ। প্রথম পার্টটি মুক্তি পেয়েছে দীপাবলির সময়। আর দ্বিতীয় পর্ব আসছে ২০২৭ এ। প্রথম পার্ট মুক্তি পেয়েছে গত ৫ নভেম্বর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker