0%

‘ইতিহাসের সবচেয়ে বড় অধঃপতন’, নির্বাচনে হারলেও পূর্ণ শক্তিতে প্রত্যাবর্তনের অঙ্গীকার ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে লজ্জার হার হেরেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। পরাজয়ের পর রবিবার ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এই ফলাফলকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অধঃপতন বলে উল্লেখ করলেন তিনি। ডেমোক্র্যাটদের তোপ দেগে তাঁর অঙ্গীকার, ‘আরও শক্তিশালী হয়ে আমরা ফিরব।’

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে বিপুল পরাজয়ের পর রবিবার এই ইস্যুতে মুখ খোলেন ট্রাম্প, নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ তিনি লেখেন, ‘নির্বাচনের ফলাফল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অধঃপতন। এমনকী ট্রাম্পের অধীনে রকেট গতিতে ছুটতে থাকা শেয়ারবাজারও একদিনে ৩ ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।’ এরপরই আত্মবিশ্বাসের সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভয় পাবেন না, আমরা ফিরে আসব, আগের চেয়েও বড় এবং শক্তিশালী হয়ে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভয় পাবেন না, আমরা ফিরে আসব, আগের চেয়েও বড় এবং শক্তিশালী হয়ে।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বরের মিডটার্ম নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট দুই কক্ষেরই নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সক্রিয়ভাবে রিপাবলিকান প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন। ভোটারদের কাছে তাঁর আবেদন ছিল এই নির্বাচনকে তাঁরা যেন প্রেসিডেন্ট নির্বাচন হিসেবে দেখেন। ফলে ভোটের ফলাফল ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। যদিও নির্বাচনের ফলের পর এই পরাজয়ের দায় এড়িয়ে ট্রাম্প বলেন, ‘ব্যালটে আমার নাম ছিল না। থাকলে বিপুল জয় হত আমাদের।’ যদিও পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের ফল নিয়ে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম আমরা আরও ভালো করব। র‍্যালিতে হাজার হাজার মানুষ এসেছিলেন, অনেকেই ভেতরে ঢুকতে পারেননি।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker