0%

৬৪ কোটির মাদক উদ্ধার, ৩৭৮ জন গ্রেফতার! মাদকমুক্ত বাংলা গড়তে বড় অভিযান রাজ্যের

SOBDIK NEWS: মাদক পাচার ও বেআইনি নেশার কারবার বন্ধ করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালাল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। টানা আট দিনের এই অভিযানে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক অভিযুক্তকে। অভিযানের সাফল্যের খতিয়ান প্রকাশ করে নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মাদক মুক্ত বাংলা গড়তে বিরাট অভিযান সরকারের (West Bengal Government)

জানা গেছে, ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত মোট ৩৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময়ের মধ্যে ২১২টি মামলা দায়ের হয়েছে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য। পাশাপাশি, আগে বাজেয়াপ্ত করা প্রায় ১০১ কোটি টাকার মাদকও নষ্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।

শুধু মাদক উদ্ধার বা গ্রেফতারেই অভিযান সীমাবদ্ধ থাকেনি। বেআইনিভাবে গাঁজা চাষের বিরুদ্ধেও পদক্ষেপ করেছে প্রশাসন। প্রায় ৩০০ বিঘা জমিতে ছড়িয়ে থাকা গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, যার পরিমাণ আনুমানিক ১০ হাজার কেজি। অভিযুক্তদের কাছ থেকে ১৭ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করার পাশাপাশি প্রায় এক কোটি টাকা মূল্যের সম্পত্তিও আটক করা হয়েছে। আরও ১১০ জনের বিরুদ্ধে সম্পত্তির উৎস খতিয়ে দেখার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন : ভালো কাজ করলেই মিলবে সীমামিত্র সম্মান! দীপাবলিতে জওয়ানদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাদকাসক্তির বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। আট দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ২১৫টি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর কথায়, “মাদকের অবৈধ কারবার রুখতে জ়িরে টলারেন্স নীতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।” সরকারের দাবি, এই অভিযান কেবল আইনশৃঙ্খলা রক্ষার পদক্ষেপ নয়, বরং মাদকমুক্ত সমাজ গড়ার বৃহত্তর উদ্যোগের অংশ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker