0%

প্রধানমন্ত্রীর কুর্সি হাতছাড়া, এবার নেতানিয়াহুর ‘দলে’ও ভাঙন! ইজরায়েলে আইজেনকোটের মাস্টারস্ট্রোক

ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার স্বপ্ন আপাতত শেষ বেঞ্জামিন নেতানিয়াহুর। সেদেশের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ইতিমধ্যেই ২৮ দিন সময় দিয়েছেন নেতানিয়াহুর প্রবল প্রতিপক্ষ গাদি আইজেনকোটকে। এই সময়ের মধ্যে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ফেলতে পারলে, আগামী চার বছরের জন্য প্রধানমন্ত্রীর কুর্সি নিশ্চিত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইহুদি আবেগে শান দিতে পারলে ক্ষমতা দখলের পথটা খোলা থাকবে নেতানিয়াহুর কাছে।

ইজরায়েলের আইনসভা ‘কেনেসেট’-এ ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। সেখানে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। এদিকে আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন। ফলে এই নির্বাচনে তারা ‘কিংমেকার’ হয়ে উঠে এসেছে। আরব দলগুলি জানিয়ে দিয়েছে, নেতানিয়াহুকে হঠাতে তারা আইজেনকোটকে সমর্থন করবে। সহজ হিসাব বলছে, আগামী চার সপ্তাহের মধ্যে আরব দলগুলিকে সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ফেলতে পারবেন আইজেনকোট।

কিন্তু রাজনীতির জটিল মারপ্যাঁচ রয়েছে ইজরায়েলে। সেদেশে আরব দলগুলির অস্তিত্ব থাকলেও কূটনৈতিক মহলে তারা খানিকটা ‘অচ্ছুত’। নেতানিয়াহু বা আইনজেনকোট কেউই ‘অচ্ছুত’ আরবদের সমর্থন নিতে আগ্রহী নন। যদিও তারা সমর্থন দেবে বলে জানিয়েছে এবং সেকারণেই আইজেনকোটকে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট। এহেন পরিস্থিতিতে নেতানিয়াহুর জোট শরিকদের সঙ্গেও আলোচনা করছেন আইজেনকোট। সেরকম হলে নেতানিয়াহুর শরিকদের ভাঙিয়ে এনেই সরকার গড়ে ফেলতে পারেন তিনি, আরবদের উপেক্ষা করে।

ফলাফল বলছে, ইজরায়েলের বৃহত্তম দল এখনও নেতানিয়াহুর লিকুদই। তাই আরবদের এড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা আদায়ের জন্য নেতানিয়াহুর সঙ্গে হাত মেলাতে পারেন আইজেনকোট।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker