0%

হামাসের হামলায় ছেলের মৃত্যু, প্রাক্তন সেনাপ্রধান তথা ইজরায়েলের হবু প্রধানমন্ত্রী আইজেনকোট কে?

দীর্ঘ ১৯ বছর পর সরকার পরিবর্তন হতে চলেছে ইজরায়েলে। এবারের নির্বাচনে কোনও রাজনৈতিক দল ছুঁতে পারেনি ম্যাজিক ফিগার। বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুড পার্টিও ম্যাজিক ফিগারের থেকে অনেক দূরে। এদিকে ৪৮ আসন পেয়ে ইয়াশার পার্টি আরব দলগুলির সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ইজরায়েলের প্রেসিডেন্ট গাদি আইজেনকোটকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি।

এই পরিস্থিতিতে চর্চা শুরু হয়েছে, নির্বাচনে নেতানিয়াহুকে টক্কর দেওয়া কে এই আইজেনকোট? জানা যাচ্ছে, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইজরায়েলের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন আইজেনকোট। হামাসের হামলার পর নেতানিয়াহুর জরুরি যুদ্ধ মন্ত্রিসভার একজন পর্যবেক্ষক হিসেবেও কাজ করেছেন। এই নির্বাচনে ইজরায়েলের জনতার সহানুভূতি ছিল তাঁর দিকে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় মৃত্যু হয়েছিল আইজেনকোটের পুত্র গাল আইজেনকোটের। পরে তাঁর দুই ভাইপো আইডিএফএ-র হয়ে যুদ্ধে গিয়ে শহিদ হন। যার জেরে দেশবাসী আইজেনকোটকে একজন দেশপ্রেমিক হিসেবে দেখেছেন। এবং তাঁকে সম্মান জানিয়ে ঢেলে ভোট দিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় মৃত্যু হয়েছিল আইজেনকোটের পুত্র গাল আইজেনকোটের। পরে তাঁর দুই ভাইপো আইডিএফএ-র হয়ে যুদ্ধে গিয়ে শহিদ হন।

আইজেনকোট দেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে তিনি শৃঙ্খলায় বিশ্বাসী। অন্তঃসারশূন্য বক্তৃতার পরিবর্তে জনগণের সামনে তথ্য তুলে ধরতেন। তাঁর বক্তৃতা ছিল আবেগঘন, যা ইজরায়েলের জনগণকে মুগ্ধ করেছিল। তিনি তাঁর সরলতার জন্যও পরিচিত। এদিকে নেতানিয়াহু ১৯ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে জনগণ নতুন মুখের সন্ধান করছিল। এদিকে সেনাপ্রধান হওয়ার আগে আইজেনকোট হেজবোল্লার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দাহিয়া মতবাদ নামে একটি কৌশল প্রণয়ন করেছিলেন। এই মতবাদ অনুসারে, যেখানেই শত্রুর অনুপ্রবেশ শনাক্ত হতো, সেখানেই ব্যাপক বোমাবর্ষণ করা হতো। নিরাপত্তা বিষয়ে তাঁর অবস্থান ছিল বরাবরই কঠোর। এমনকি তিনি তাঁর নির্বাচনী প্রচারে হামাসকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

এহেন আইজেনকোট এবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। ইজরায়েলের নিয়ম অনুযায়ী, দেশের প্রেসিডেন্ট সাধারণত সেই সংসদ সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেন, যাঁর সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি মনে করেন। এই সিদ্ধান্তে পৌঁছনোর আগে রাজনৈতিক দলগুলোর দেওয়া সমর্থনও বিবেচনা করা হয়। পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হয়। সরকার গঠনের দায়িত্বে থাকা নেতা জোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পান। যদি প্রেসিডেন্ট মনে করেন যে সরকার গঠনের যুক্তিসঙ্গত সম্ভাবনা রয়েছে, তবে তিনি তাঁর বিবেচনার ভিত্তিতে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়াতে পারেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker