কালীপুজোর পর LPG-র দাম বাড়ল না কমল? কলকাতায় কত দর?

সবদিক নিউজ: কালিপুজোর পরের দিন এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তনের ফলে সাধারণ নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ী সকলের ওপর। কারণ রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণ সংস্থা গুলি গ্যাস সিলিন্ডারে নতুন দর (LPG Cylinder) প্রকাশ করেছে। যেখানে গৃহস্থলীতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম জুন মাস থেকে অপরিবর্তিত রয়েছে। তবে তেল বিপণন সংস্থাগুলি এগুলোর দামে কোন পরিবর্তন আনেনি। যার সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির বিষয়।
ঘরোয়া থেকে বাণিজ্যিক, LPG-র দাম নিয়ে বড় খবর (LPG Cylinder)
ভারতের রান্নার কাজে এলপিজি সিলিন্ডারের ব্যবহার অনস্বীকার্য। এগুলোর দাম পারিবারিক বাজেট এবং হোটেল ও রেস্তরাঁ পরিচালনার ব্যয়ের একটি বড় অংশ। অর্থাৎ দামে সামান্য পরিবর্তন হলে মাসিক খরচের ওপর বড় ধরনের প্রভাব পড়ে (LPG Cylinder)। তবে এক নজরে দেখে নিন কালী পূজোর পরের দিন এই সিলিন্ডারের দাম কত হয়েছে।
৯ নভেম্বর, ঘরোয়া এলপিজি সিলিন্ডার (১৪.২ কেজি) এবং বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) দাম অপরিবর্তিত রয়েছে। নভেম্বরের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সামান্য বৃদ্ধির পর, এরপর আর কোনো পরিবর্তন করা হয়নি।
অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নিয়ে নতুন খবর, কবে ঢুকবে অ্যাকাউন্টে?
এক নজরে শহরের ঘরোয়া সিলিন্ডারের দাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম জানুন:
দিল্লি ৯৩৯.৫০ টাকা ২,৮২০.০০ টাকা। নয়ডা ৯৩৯.৫০ টাকা ২,৭৫৭.৫০ টাকা। মুম্বাই ৯৪১.৫০ টাকা ২,৭৭৪.৫০ টাকা।কলকাতা ৯৬৮.০০ টাকা ২,৯৬৪.০০ টাকা। পটনা ১,০৩১.৫০ টাকা ৩,১১০.৫০ টাকা।
বেঙ্গালুরু ৯৪৪.৫০ টাকা ২,৭৭৪.০০ টাকা।লখনউ ৯৭৯.৫০ টাকা ২,৯৩২.৫০ টাকা। চণ্ডীগড় ৯৫১.৫০ টাকা ২,৮২০.০০ টাকা। জয়পুর ৯৪৫.৫০ টাকা ২,৮৩৯.০০ টাকা ৷
প্রসঙ্গত প্রতি মাসের শুরুতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক বাজারে গ্যাস ও অপরিশোধিত তেলের মূল্য, মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার বিনিময় হার ও অন্যান্য আনুষঙ্গিক খরচের উপর এই দাম নির্ভর করে (LPG Cylinder)।



