0%

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নিয়ে নতুন খবর, কবে ঢুকবে অ্যাকাউন্টে?

সবদিক নিউজ: রাজ্যের পালাবদলের পর থেকে অন্নপূর্ণা যোজনা শুরু করেছে বিজেপি সরকার (Annapurna Yojana)। এই প্রকল্পে প্রতিমাসে রাজ্যের মহিলারা পাচ্ছেন ৩০০০ টাকা করে। এমনকি দুর্গা পূজোর মাস অক্টোবরে নির্দিষ্ট সময়ের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে অনেকে প্রশ্ন নভেম্বরের ঠিক সময়ে ঢুকবে কিনা এই যোজনার টাকা? তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তবে কালীপুজো বা ভাইফোটার আগে কি অন্নপূর্ণা তিন হাজার টাকা পাওয়া যাবে কিনা সেই প্রশ্নের উত্তর জানতে আজকের প্রতিবেদনটি দেখুন।

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট (Annapurna Yojana)

অক্টোবরে পূজোর আগে ধীরে ধীরে প্রতিটি পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু হয়েছে (Annapurna Yojana)। তাই অনেকে আশা করেছেন যে চলতি মাসে কালী পুজো বা ভাইফোঁটার আগেই বোধহয় অন্নপূর্ণা যোজনা টাকা ক্রেডিট হয়ে যাবে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে।

তবে প্রশাসনের সূত্রের খবর, এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ চলতে বছর কালীপুজো পড়েছে ৮ নভেম্বর। আর ভাইফোটা পড়েছে ১১ নভেম্বর। তাই এই সময়ের আগে অন্নপূর্ণা যোজনা টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা খুব কম বলেই জানা যাচ্ছে। বরং এই প্রকল্পের টাকা পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বাংলার মহিলাদের।

 আধার কার্ডের ফটোকপি নয়, এবার পরিচয় যাচাইয়ে আসছে নতুন প্রযুক্তি

তাহলে নভেম্বরের কবে টাকা পাওয়া যাবে?

প্রতি মাসে ১৭ তারিখের আশেপাশে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে। সেই ট্রেন নভেম্বর মাসেও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই আশা করা যায়, মোটামুটি ১৭ই নভেম্বর বা এই তারিখের আশেপাশে প্রতিটি পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই যোজনার টাকা ক্রেডিট হয়ে যাবে। তবে এখনো সরকারের পক্ষ থেকে এই যোজনার টাকা দেওয়ার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তাই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত অনেকেই এই নভেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না বলে খবর পাওয়া যাচ্ছে। যেমন ধরুন- যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই। যাঁরা ইনকাম ট্যাক্স দেন। যাঁরা সরকারি বা আধা সরকারি চাকরি করেন। যাঁরা অন্নপূর্ণার সঙ্গে অন্য ভাতা পান। এই সব ক্ষেত্রে নভেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা না মিলতে পারে বলে খবর মিলছে।

এবার যারা নতুন ভাবে এই যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী নভেম্বর ও ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েত ও পুরসভা স্তরে জনকল্যাণ শিবিরের আয়োজনে প্রকল্প করা রয়েছে। অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের নতুন করে আবেদনের সুযোগ পাওয়া যাবে। কবে হবে সেই ক্যাম্প। সেটি এখনো জানা যায়নি (Annapurna Yojana)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker