শীঘ্রই রাজ্যের সবুজ সংকেত! শিলিগুড়িতে IIT বা IIM-এর জন্য দেখা শুরু জমি, বড় খবর দিলেন মন্ত্রী

সবদিক নিউজ:সম্প্রতি শিলিগুড়িতে (Siliguri) গিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি দেন শিলিগুড়ির বুকে আইআইটি বা আইআইএম গড়ারও। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সেই জমি দেখতে শুরু করে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে জমি দেখা হয়েছে।
শিলিগুড়িতে হচ্ছে আইআইটি বা আইআইএম | Siliguri
শিলিগুড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘শুধু কাজ দিয়ে ভরিয়ে দেব। রায়গঞ্জে এইমস হলে, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল হবে। বালুরঘাটে মেডিক্যাল কলেজ হবে। কালিম্পঙে, আলিপুরদুয়ারে মেডিক্যাল কলেজ হবে। আর শিলিগুড়িও বাদ যাবে না। জায়গা দেখছি IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে। শিলিগুড়ি সবসময় আমাদের ভদ্রাসন। আরও পর্যটন, আরও উন্নয়ন, দিতে হবে।’
মুখ্যমন্ত্রীর কথা মতো মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে জমি দেখছে প্রশাসন। সূত্রের খবর, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য চারটি জমি প্রাথমিকভাবে দেখা হয়েছে। জমি চূড়ান্ত হওয়ার পর সরকারিভাবে ঘোষণা করা হবে। রাজ্যে অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক অনন্দময় বর্মন (Anandamay Barman), আইআইটি বা আইআইএম মাটিগাড়া কিংবা নকশালবাড়িতে স্থাপনের দাবি রেখেছেন।
আরও পড়ুন: ২০২৬-এ ভালো খবর নয়! বকেয়া DA মামলার পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি, অপেক্ষায় সরকারি কর্মীরা
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে এখানে আইআইটি বা আইআইএম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। জয়ের পর সংশ্লিষ্ট প্রকল্পগুলি নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাই। মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর প্রকল্প গড়ার জন্য জমি দেখা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, মাটিগাড়া ও নকশালবাড়িতে চারটি জমি দেখা হয়েছে। সেগুলি একসময় চা বাগানের ছিল। ইতিমধ্যে এই বিষয়ে রাজ্য সরকারকে অবগত করা হয়েছে। প্রতিমন্ত্রীর আশা, সব ঠিকঠাকই থাকবে। শীঘ্রই এই বিষয়ে রাজ্যের তরফে গ্রিন সিগন্যাল পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি।



