0%

দ্রুত ফিট হচ্ছেন আপুইয়া-মিগুয়েল, ফুটবলারদের ছুটি দিল মোহনবাগান

ওড়িশা ম্যাচ খেলার পর পরবর্তী চার্চিল ব্রাদার্স ম্যাচ এখনও দু’সপ্তাহ দেরি। পরপর ম্যাচ খেলা মোহনবাগান ফুটবলারদের ক্লান্তি কাটাতেই এই মধ্যবর্তী সময়টাতে বেশ কয়েকদিন ছুটি দিলেন কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। তবে সবথেকে স্বস্তির খবর, দ্রুত ফিট হচ্ছেন সবুজ-মেরুনের দুই ভরসা আপুইয়া এবং মিগুয়েল। 

যেহেতু গোয়ার মাটিতে চার্চিল-মোহনবাগান (Mohun Bagan) ম্যাচ হতে চলেছে ২২ নভেম্বর, তাই আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমির জেলকোভিচদের ছুটি দিয়েছেন দিলেমপেরিস। কোচ নিজেও এই সময় দেশে চলে গিয়েছেন। বাইরের রাজ্য বা বিদেশিরা কলকাতা ছেড়ে গেলেও শহরে থাকছেন দেজন দ্রাজিচ। একই সঙ্গে লিস্টন কোলাসো, বিশাল কাইথরা জাতীয় শিবিরে গিয়েছেন। জাতীয় দলের ফুটবলাররা ছাড়া বাকিদের বলে দেওয়া হয়েছে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে।

টানা জয়ের সঙ্গে আরও একটা ভালো খবর থাকছে। চোট সারিয়ে আপাতত সুস্থ হয়েছেন জেমি ম্যাকলারেন। আগের ম্যাচেই অল্প সময়ের জন্য হলেও মনবীরের পরিবর্তে নেমেছিলেন তিনি। গোল না করলেও তিনি নামার পরেই জয়সূচক গোলটি করেন লি এরউইন। ম্যাকলারেনের পাশাপাশি সুস্থ হয়ে উঠছেন আপুইয়া ও মিগুয়েলও। ছুটি কাটিয়ে তাঁরাও যোগ দেবেন দলের অনুশীলনে।

যদিও কয়েকদিন আগেই আপুইয়া মাঠে নেমেছিলেন। তবে বিশ্রাম নিয়ে আগামী সপ্তাহে অনুশীলনে যোগ দিলে তখন বোঝা যাবে এই দুই গুরুত্বপূ্র্ণ মিডিও কতটা ফিটহয়েছেন। এই মুহূর্তে পাঁচ ম্যাচ খেলে চারটি জয় একটি হারের সুবাদে ১২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছেন ম্যাকলারেনরা। লিগের প্রথম ম্যাচটি নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হার ছাড়া বাকি সব ম্যাচে জিতেছে দিলেমপেরিসের ছেলেরা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker