0%

চুল্লির ভিতর পড়ল আস্ত ক্রেন! তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ১৭

তুরস্কের ইস্পাত কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা। ভয়ংকর বিস্ফোরণের পর আগুন লাগল গোটা কারখানায়। সোমবার পশ্চিম তুরস্কে এই দুর্ঘটনার জেরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরও ১৩ জন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অসাবধনতাবশত চুল্লির ভিতর পড়ে যায় একটি ক্রেন। এরপরই ঘটে বিস্ফোরণ।

প্রশাসনের তরফে জানা যাচ্ছে, সোমবার দুপুরে তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় ‘হাবাস’ নামে এক ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের পর স্থানীয় গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, বয়লার পরিবর্তনের সময় একটি ক্রেন দুর্ঘটনাবশত চুল্লির মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ব্যাপক বিস্ফোরণ ঘটে। এরপরই আগুন লেগে যায় গোটা কারখানায়। সৌভাগ্যবশত, দুর্ঘটনার মুহূর্তে সেখানে তুলনামূলক কম শ্রমিক ছিলেন। তাই হতাহতের ঘটনা কিছুটা কম। বয়লার পরিবর্তনের জন্য উৎপাদন বন্ধ থাকায় ঘটনার সময় ৩০০ জনের পরিবর্তে মাত্র ২০০ জন ছিলেন।

সৌভাগ্যবশত, দুর্ঘটনার মুহূর্তে সেখানে তুলনামূলক কম শ্রমিক ছিলেন। তাই হতাহতের ঘটনা কিছুটা কম।

বিস্ফোরণের জেরে গোটা কারখানায় আগুন ধরে গেলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। একে একে সেখানে আসে মেডিক্যাল টিম ও উদ্ধারকারী দল। এদিকে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্তের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপেই এর্দোগান। তিনি জানিয়েছেন, এই ঘটনায় কারা দায়ী, কারও গাফিলতির জেরে এই ঘটনা ঘটেছে কী না তা তদন্ত করে দেখা হবে। অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker