0%

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য! সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর

SOBDIK NEWS: সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের (Kolkata Police) এক ইনস্পেক্টরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ৯ নভেম্বর দুপুর থেকেই এই সাসপেনশনের নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।

কে এই সাসপেন্ড হওয়া পুলিশ (Kolkata Police) আধিকারিক?

সাসপেন্ড হওয়া ইনস্পেক্টরের (Kolkata Police) নাম ইখলাক আহমেদ। এর আগে তিনি কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ আউটপোস্টের দায়িত্বে ছিলেন। ওই আউটপোস্টটি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীনে। তবে সম্প্রতি তাঁকে কলকাতা আর্মড পুলিশের প্রথম ব্যাটালিয়নে বদলি করা হয়েছিল।

 

শুরু হয়েছে বিভাগীয় তদন্ত

সরকারি নির্দেশে ইখলাক আহমেদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে চাকরিতে বহাল রাখা ঠিক হবে না বলেই মনে করছেন পুলিশ কর্তৃপক্ষ। সেই কারণেই আপাতত তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, সাসপেনশনের পর তাঁকে নিজের সরকারি কিট অবিলম্বে সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের নিয়ে বড় নিয়ম জানাল সুপ্রিম কোর্ট

কত টাকা বেতন পাবেন সাসপেন্ড থাকাকালীন?

সাসপেনশন চলাকালীন ইখলাক আহমেদ তাঁর মূল বেতনের অর্ধেক পাবেন। পাশাপাশি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও দেওয়া হবে তাঁকে।

তবে এই ঘটনা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আপাতত তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ এবং এই সংক্রান্ত আরও তথ্য সামনে আসতে পারে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কলকাতা পুলিশের (Kolkata Police) অন্দরেও চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker