0%

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

নিজস্ব প্রতিনিধি: শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য সাতসকালে মর্নিং ওয়াকে যাওয়া আমাদের দীর্ঘদিনের একটি অভ্যাস। কিন্তু অতিরিক্ত পরিমানে বাজির ধোঁয়ার কারণে বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স বিপজ্জনক স্তরে পৌঁছে যাওয়ার ফলে বাড়ছে  শারীরিক সমস্যা। যেহেতু ব্যায়াম বা হাঁটার সময় আমাদের শ্বাস-প্রশ্বাসের গতি বাড়ে, তাই এই বিষাক্ত বাতাসে হাঁটলে অনেক বেশি পরিমাণে দূষিত কণা সরাসরি ফুসফুসে প্রবেশ করে। তাই বাইরে যাওয়ার আগে মেনে চলুন এই সহজ উপায়।

বাইরে বেরোনোর আগে লাইভ AQI স্টেস্ট্যাস দেখে নিন

সকালবেলা মানেই বাতাস পরিষ্কার এমনটা ধরে নেবেন না। বাড়ি থেকে বেরোনোর আগে আপনার এলাকার AQI অ্যাপে চেক করে নিন কতটা ধূলিকণা রয়েছে। যদি বাতাসের মান ‘খারাপ’ বা তার চেয়েও বেশি খারাপ হয়, তবে যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাঁরা বাইরে না গিয়ে ঘরের ভিতরেই ব্যায়াম করুন। সেটাই নিরাপদ।

হাঁটার সময় পরিবর্তন করুন

ভোর ৫টা বা ৬টার মতো নির্দিষ্ট সময়েই হাঁটতে হবে, এমন কোনও নিয়ম নেই। তার বদলে সারাদিনের বাতাসের মানের উপর নজর রাখুন। দিনের যে সময়ে দূষণের মাত্রা কিছুটা কম থাকে, সেই সময়টি হাঁটার জন্য বেছে নিন।

হাঁটার রাস্তা বাছাই করুন

যেসব রাস্তায় ভারী যানবাহন চলাচল করে, ট্রাফিক অতিরিক্ত থাকে, বাস ডিপো, নির্মাণ কাজ চলছে এমন জায়গা বা যেখানে ধোঁয়া ও ধুলোবালি বেশি দেখা যায়, সেসব রাস্তা এড়িয়ে চলুন। বড় রাস্তা থেকে দূরে কোনও পার্ক বা ওয়াকিং ট্র্যাক বেছে নেওয়া ভাল।

ব্যায়ামের তীব্রতা কমিয়ে দিন

যখন বাতাসে দূষণের মাত্রা অনেক বেশি থাকে, তখন বাইরে খুব দ্রুত হাঁটা (ব্রিস্ক ওয়াক), জগিং বা দৌড়ানোর মতো ভারী কসরত এড়িয়ে চলুন। শরীরচর্চার সময় ও তীব্রতা কমিয়ে দিন যাতে ফুসফুসে কম দূষিত বাতাস প্রবেশ করে, অথবা ঘরের ভেতরেই ব্যায়াম সারুন।

শরীরের অস্বস্তিকে অবহেলা করবেন না

ব্যায়াম করার সময় যদি হঠাৎ অতিরিক্ত কাশি, বুকে জড়তা বা চাপ অনুভব করা, কিংবা শ্বাসকষ্ট শুরু হয়, তবে সঙ্গে সঙ্গে হাঁটা বন্ধ করে দিন এবং ঘরের ভেতরে পরিষ্কার বাতাসে চলে যান। সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker