0%

রেশন কার্ড নিয়ে বড় নির্দেশ খাদ্য দপ্তরের, শেষ সুযোগ নভেম্বরে

সবদিক নিউজ: রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য এবার কড়া নির্দেশিকা জারি করেছে খাদ্য দপ্তর। সরকারি এই সুবিধা পেতে হলে ১০ নভেম্বরের মধ্যে দ্রুত ই কেওয়াইসি বা আদার ও বায়োমেট্রিক তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই কাজটি না করা হয় তাহলে আর কার্ড সচল থাকবে না।

রেশন কার্ড বাঁচাতে নভেম্বরেই করুন এই কাজ (Ration Card)

নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি করতে না পারলে কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার বা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে (Ration Card)। যার ফলে বন্ধ হয়ে যেতে পারে আপনার বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার সুবিধা। দপ্তরের স্পষ্ট বার্তা অনুযায়ী, এই সময়সীমা আর বাড়ানো হবে না। তাই শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে দ্রুত আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

খাদ্য ব্যবস্থা স্বচ্ছতা বজায় রাখতে ও অনিয়ম রূপে এই ডিজিটাল যাচাই করণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের নজরে কয়েকটি বিষয় সামনে এসেছে। বউ মানুষ ভুও তথ্য বা একাধিক কার্ড ব্যবহার করে অবৈধভাবে রেশন তুলছিলেন। অনেকের ক্ষেত্রে মৃত ব্যক্তির নামেও নিয়মিত খাদ্য সমগ্র অভিযোগ উঠেছিল।

 উত্তরবঙ্গের পথে নতুন স্পেশাল ট্রেন, কবে-কখন ছাড়বে?

সঠিক উপভোক্তার হাতেই যাতে সরকারের সাহায্য পৌঁছয় তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আধার কার্ড নিয়ে দ্রুত রেশন দোকানে যান। ডিলিটদের কাছে থাকা বায়োমেট্রিক মেশিনে আঙুলে ছাপ দিয়ে এই তথ্য যাচাই করুন। পাশাপাশি ঘরে বসে স্মার্টফোনে অন্ন সেবা অ্যাপ ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

তবে পরিবারের প্রতিটি সদস্যের রাধার নম্বর রেশন কার্ডের সাথে যুক্ত আছে কিনা, তা ভালো করে মিলিয়ে নিন। যাতে সামান্য অবহেলার গুরুত্বপূর্ণ এই সরকারি পরিষেবা বন্ধ না হয়ে যায় সেই দিকে নজর রাখার অনুরোধ করেছে প্রশাসন (Ration Card)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker