0%

সার্থক খুনে চপস্টিক কীভাবে অস্ত্র হল? গড়িয়া-কাণ্ডে বাড়ছে রহস্য

সবদিক নিউজ: গড়িয়ায় (Garia) সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কীভাবে খুন করা হয়েছে যা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি ইঞ্জিনিয়ার সার্থক সরকারকে কিভাবে খুন করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। কারণ তার আঘাতের গতি প্রকৃতি দেখে প্রাথমিকভাবে সেরকমভাবে ধারণা তৈরি করেছে তদন্তকারীর দল।

সার্থক হত্যায় চপস্টিকের ব্যবহার, উঠছে প্রশ্ন (Garia)

সাধারণত মধ্যবিত্ত বাড়িতে চপস্টিক রাখা হয় না। তবে চিনা খাবার খেতে তা ব্যবহার করা হয়। অনেক সময় নামি চীনা রেস্তোরাঁ থেকে খাবারের সঙ্গে চপস্টিক দেওয়া হয়। পুলিশের দাবি গড়িয়াহাট (Garia) কাণ্ডে সার্থকের লিভিং পার্টনার সঞ্চালিকা সব ফ্ল্যাটে সম্ভবত আগের থেকে চপস্টিক রাখা ছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, শনিবার রাতে গড়িয়ার ফ্ল্যাটে সার্থক ও সঞ্চালিকা একসঙ্গে মদ্যপান করার সময় বচসার সৃষ্টি হয় দুজনার মধ্যে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, চপস্টিক এর মত কোন সরু বা সূঁচালো কিছু দিয়েই আঘাত করা হয় সার্থককে। এক্ষেত্রে চুলের কাঁটার কথাও বলেছেন পুলিশ।

 ভাইফোঁটায় আগে রান্নার গ্যাসের দাম কত? কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের রেট জানুন

উল্লেখ্য, সঞ্চলিকার মা মৌমিতা বসু বিউটি পার্লারের সরঞ্জাম সাপ্লাইয়ের কাজ করতেন। পুলিশের দাবি গলায় ওই ধারালো বস্তু ঢুকে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় সার্থকের। সোমবার রাত পর্যন্ত খুলে ব্যবহৃত সেই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। সার্থককে খুনের অভিযোগে সঞ্চলিকার পাশাপাশি বিবাহ বিচ্ছিন্না মৌমিতাকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, সার্থককে ঠিক কে আঘাত করেছিলেন সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। তদন্তকারীদের দাবি জিজ্ঞাসাবাদে মা ও মেয়ে দুজনেই পরস্পর বিরোধী ও বিভ্রান্তি কর এবং অসঙ্গতিপূর্ণ বয়ান দিচ্ছেন। তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, সঞ্চালিকা আইনের ছাত্রী হওয়ার পুলিশে জিজ্ঞাসাবাদের পদ্ধতি ও আইনি প্রক্রিয়া সম্পর্কে তার ধারণা রয়েছে।

তাই এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুনের তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফরেনসিক রিপোর্ট। তদন্তকারীদের অনুমান ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে তুলে ধরার চেষ্টা করা হতে পারে। বারুইপুর পুলিশ জেলার এক অফিসার অবশ্য বক্তব্য করেন, ” সার্থক যে খুন হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। মা ও মেয়ে ছাড়া বাইরের কেউই ঘটনা সঙ্গে যুক্ত রয়েছেন কিনা এমন কোন তথ্য এখনো সামনে আসেনি”।

এছাড়াও প্রাথমিক তদন্তে সম্পর্কের টানাপোড়নের বিষয়টি উঠে এসেছে। গড়িয়াহাট কাণ্ডে (Garia) সম্পর্কের মধ্যে তৃতীয় কোন চরিত্রকে কেন্দ্র করে অশান্তি চলছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। তদন্তকারীরা জানিয়েছেন, এই বচার মধ্যেই চপস্টিক এর মতন কোন ধারালো বস্তু দিয়ে সার্থকের গলার কাছে আঘাত করা হয়। তার চিৎকার শুনে অন্য ঘর থেকে ছুটে আসেন মৌমিতা। তবে তিনি মেয়েকে আটকানোর চেষ্টা করেছিলেন নাকি অন্য কোন ভূমিকা ছিল, সে বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker