0%

অভিষেকের আপ্তসহায়কের এনকাউন্টারের আশঙ্কা! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

SOBDIK NEWS: পালাবদলের পর থেকে এখনও অবধি রাজ্যে চারটি এনকাউন্টার হয়েছে। এবার স্বামীর এনকাউন্টারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) স্ত্রী। মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে।

সুমিতের এনকাউন্টারের আশঙ্কা স্ত্রীর | (Sumit Roy)

সুমিতের এনকাউন্টারের আশঙ্কা নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী। এদিন দ্রুত শুনানির আবেদন খারিজ করে মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। এদিনই বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি আছে।

অভিষেকের আপ্তসহায়কের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে ফাঁসানোর জন্য টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে। নগদ টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে সুমিতকে জড়িত দেখানোর চেষ্টা করছে পুলিশ। তবে এর সঙ্গে সুমিতের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তাঁর স্ত্রী।

আরও পড়ুনঃ ৬০ পেরোলেই বন্ধ অন্নপূর্ণা যোজনা! টাকা পেতে উপভোক্তাদের কী করতে হবে, নিয়ম জানুন

সুমিতের স্ত্রীর আবেদন, এই ঘটনায় সিবিআই তদন্ত হোক। এই নিয়ে আগেই মামলা দায়েরের অনুমতি দিয়েছিল হাইকোর্ট। আজ শুনানি হওয়ার কথা।

জানিয়ে রাখি, গত সপ্তাহেই দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের পার্টি অফিসে অভিযান চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিশ। তদন্তকারীরা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিতকে জেরা করে এই টাকার সন্ধান পাওয়া গিয়েছে।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানান, সুমিতকে জেরা করে ওই বিপুল পরিমাণ টাকার সন্ধান পাওয়া গিয়েছিল। তাঁকে জেরার সময় পাওয়া সূত্র ধরে সরিষায় তল্লাশি চালালে তৃণমূলের একটি পার্টি অফিস থেকে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়।

পাল্টা পুলিশকে নিশানা করে তৃণমূল সাংসদ দাবি করেন, পরিকল্পিতভাবে টাকা উদ্ধারের এই ঘটনা সাজিয়েছে পুলিশ। সুমিতকে এনকাউন্টার করে শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এবার স্বামীর এনকাউন্টারের আশঙ্কা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী। এদিন শুনানি হলে এই ঘটনা কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker