দীপাবলিতে বিষাদের সুর, বাবাকে হারালেন সোহম চক্রবর্তী

সবদিক নিউজ: যখন চারিদিকে আলোর মরশুম চলছে, তখন বিষাদের সুর বেজে উঠলো অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty) বাড়িতে। উৎসবের এই রঙিন দিনে পিতৃহারা হলেন তিনি। এই খবর ছড়ানোর পরই টলিউডের নেমে এসেছে শোকের ছায়া।
আলোর উৎসবে শোকের ছায়া, পিতৃহারা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)
জানা যায় নভেম্বর সোমবার রাতেই প্রয়াত হয়েছেন সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বাবা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানাসারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সূত্রের খবর, অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।
পাশাপাশি রাখাই হয়েছিল তার বাবাকে ভেন্টিলেশন সাপোর্টেও। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হল। সংবাদ মাধ্যমকে অভিনেতা বাবার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন সোহমের ম্যানেজার। বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল ভীষণ কাছের। ২০২১ সালে বেশ ঘটা করে বাবার ৭৫ তম জন্মদিন পালন করেছিলেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক।
রেশন কার্ড নিয়ে বড় নির্দেশ খাদ্য দপ্তরের, শেষ সুযোগ নভেম্বরে
কিন্তু উৎসবের মরশুমে এমন আচমকা বিচ্ছেদে পুরো পরিবার এখন শোকে পাথর। যদিও ২০২৬ সালটা সোহমের জন্য একেবারেই ভালো যাচ্ছে না। রাজনীতি হোক বা অভিনয় জগৎ বেশ কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। আর এইসবের মধ্যেই বাবাকে হারিয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে সেখানে কর্মীদের সঙ্গে বচসা, কখনো নিজের পাওনা টাকা চাইতে আসা এক মিস্ত্রিকে মারধর করার মতন অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে। এই ঘটনায় যথারীতি বেহালা থানায় একটি এফআইআর দায়ের করা হয়। এমন কি গত জুলাই মাসে আরামবাগের এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা প্রতারণার মতন গুরুতর অভিযোগ শুনতে হয়েছিল তাকে।
যদিও এই সমস্ত বিতর্ক ও নেতিবাচক বিষয়কে পিছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সম্প্রতি টলিপাড়ায় এক নামজাদা প্রযোজকের সঙ্গে নতুন বেশ কিছু সিনেমা নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছিল তাকে। পাশাপাশি নিজের বাড়িতে প্রতিবারের মতন এবারও বেশ ঘটা করেই লক্ষ্মীপুজো করেছিলেন। তবে সবকিছু যখন ধীরে ধীরে ঠিক হচ্ছিল, আর সেই মুহূর্তেই ঘোটা গেল এক চরম বিপর্যয়। বাবাকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন অভিনেতা।



