0%

স্বচ্ছতা অভিযানে বিপুল স্ক্র্যাপ বিক্রি, একমাসে ৬২৮ কোটি আয় ভারতীয় রেলের

SOBDIK NEWS: স্ক্র্যাপ বিক্রি করে ৬০০ কোটি টাকা আয়ের লক্ষ্য নিয়েছিল ভারতীয় রেল (Indian Railways)। এবার জানা যাচ্ছে, সেই টার্গেট ছাপিয়ে গিয়েছেন অনেকটাই। অক্টোবরে একমাস ব্যাপী একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। যার ফলে ১৪ একরেরও বেশি জমি যেমন ফাঁকা হয়ে গিয়েছে। তেমনি স্ক্র্যাপ (Railway Scrap) বিক্রির জেরে মোট ৬২৮.৪৯ কোটি টাকা আয় হয়েছে। সোমবার রেলমন্ত্রকের তরফ থেকেই জানানো হল এই আপডেট।

একমাসেই ৬২৮ কোটি আয় ভারতীয় রেলের

রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বিগত ২রা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত গোটা দেশের বিভিন্ন জায়গায় মোট ১ লক্ষেরও বেশি পরিষ্কার অভিযান চালানো হয়েছে। যার ফলে প্রায় ১.৫ লক্ষ ইউনিট ইলেক্ট্রনিক ওয়েস্ট নিস্পত্তি করা হয়েছে।

প্রেস রিলিজে বলা হয়েছে, ভারতীয় রেল সফলভাবে গোটা দেশের বিভিন্ন জোনাল রেল, ডিভিশন ও প্রোডাকশন ইউনিট, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্যান্য রেলওয়ে প্রতিষ্ঠানসমূহতে বিশেষ অভিযান ৬ চালিয়েছে। যার ফলে দীর্ঘদিন ধরে বাকি পরে থাকা অনেক কাজ মেটানো হয়েছে।

আরও পড়ুনঃ ১৩ বছর পুরোনো মামলায় মমতাকে নোটিশ দিল্লি পুলিশের

স্ক্র্যাপ বিক্রি করে ফাঁকা রেলের ৬,২০,০০০ বর্গফুট জায়গা

অপ্রয়োজোনীয় স্ক্র্যাপ বিক্রির ফলের প্রায় ৬ লক্ষ ২০ হাজার বর্গফুটেরও বেশি জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। যেটা প্রায় ১৪ একরেরও বেশি জায়গা। শুধু তাই নয়, ইলেক্ট্রনিক ওয়েস্ট ম্যানেজ ও নিস্পত্তি থেকেই প্রায় ১০.৪৩ কোটি টাকার আয় হয়েছে। এছাড়া সাধারণ মানুষের অভিযোগ, আপিল থেকে শুরু করে বাকি থাকা কাজের দ্রুত নিস্পত্তির জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২২শে অক্টোবর ২০২৬ একই দিনে গোটা দেশের ৫৮৮৪ একসাথে ‘রেল জন সংবাদ’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে রেলের অধিকারীদের সরাসরি নিজেদের সমস্যার কথা জানানো বা সমাধানের পরামর্শ দিয়েছেন সাধারণ যাত্রীরাও।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker