0%

অসমে দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরং এক্সপ্রেস, যাত্রীদের জন্য খোলা হল হেল্পলাইন নম্বর

সবদিক নিউজ: অসমে লাইনচ্যুত হল কলকাতার সানরং এক্সপ্রেস (Train Derailed)। জানা যায় বুধবার সকাল সাতটা নাগাদ অসমের ডিগারুতে কলকাতা-সাইরং এক্সপ্রেস এর ছটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয়ে কামড়াগুলো হেলে পরে যথারীতি। এই দুর্ঘটনার পরে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

অসমে লাইনচ্যুত ৬ বগি, হেল্পলাইন নম্বর চালু শিয়ালদহে (Train Derailed)

এই এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরেই যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায় (Train Derailed)। ছুটে আসেন ওইখানকার স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি খবর পেয়ে দুর্ঘটনার দিকে রওনা দেন রেলের আধিকারিকেরা। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল রেলের তরফ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, মিজোরাম থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন এই কলকাতা সাইরং এক্সপ্রেস ট্রেনটি। অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ করে দিতেই ট্রেনটিকে ডিগারু স্টেশনে প্রবেশ করানো হচ্ছিল। সেই সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি চালক। যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

 ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে রেলের বিশেষ উদ্যোগ, মিলবে ট্রেন পরিষেবা

তবে রেলের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। দুর্ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারকাজ। বিকল্প ট্রেনের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মনে করা হচ্ছে দুর্ঘটনার সময় এক্সপ্রেস এর গতি কম থাকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।

পাশাপাশি এই ঘটনায় বেশ কিছু জন মানুষ আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও এই বিষয়ে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন,”আজ সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ডিগারু রেলস্টেশনে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি কোচ লাইনচ্যুত হয়। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।”

একই সঙ্গে এই দুর্ঘটনার পর শিয়ালদহ ও কলকাতার স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। শিয়ালদহ স্টেশনের হেল্প ডেক্সে ফোন করার জন্য যে দুটি নম্বার দেওয়া হয়েছে যা হল- ০৩৩-২৩৮৩৩৩২৬ এবং ০৩৩-২৩৫০৯৬৪৩ (Train Derailed)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker