‘গুপ্তচর’ প্রেমিকাকে চুমু জেনসেনের! রেস্তরাঁতেই ‘ঘনিষ্ঠ’, ক্যামেরাবন্দি মেয়ের, ভিডিও ভাইরাল

চিনা তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কেলেঙ্কারিতে এমনিতেই অস্বস্তিতে রয়েছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের। কিন্তু তারপরও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার প্রকাশ্যে এল তাইওয়ানের এক রেস্তরাঁয় দু’জনের পুরনো ভিডিও। সেখানেই ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাচ্ছে জেনসেনকে। দাবি করা হচ্ছে, বাবার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন মেয়ে ম্যাডিসন হুয়াং।
তাইওয়ানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ২০২৫ সালের মে মাসের। তাইপেইয়ের একটি চিনা রেস্তরাঁয় নৈশভোজে যোগ দিয়েছিলেন জেনসেন। সেখানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের ডেটা সেন্টার সংস্থা ‘মেগাস্পিড’-এর প্রাক্তন কর্মকর্তা তথা জেনসেনের প্রেমিকা অ্যালিস হুয়াং। ভাইরাল ভিডিওর এক পর্যায়ে দেখা যাচ্ছে, জেনসেন অ্যালিসের কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরেন। তারপর তিনি একটু ঝুঁকে প্রেমিকার গালে চুমু খান। ভিডিওটিতে অ্যালিসকে গোলাপি পোশাকে দেখা যাচ্ছে। তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে কথাও বলেন। ভিডিওর একটি অংশে দেখা যায়, অ্যালিসের কাঁধে হাত দিয়ে রয়েছেন জেনসেন। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, বাবার অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন মেয়ে ম্যাডিসন। এখন প্রশ্ন, তিনি কি বাবার পরকীয়ার কথা আগে থেকেই জানতেন? ভিডিওটি ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
台湾媒体有重大发现! 他们仔细拆解黄仁勋与Alice Huang这段视频,发现他女儿黄敏珊以及女婿都在现场,亲眼看到了黄仁勋和Alice Huang卿卿我我,并且黄敏珊还帮他们拍合影照,据说他老婆当天也在台北,老黄真是有点明目张胆啊! https://t.co/IXMHjTKIbW
— 探秘君Mystery Explorer (@CityHidden39000) November 10, 2026
প্রসঙ্গত, সম্প্রতি অ্যালিসের সঙ্গে পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন জেনসেন। জানিয়েছেন, তিনি তাঁর স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। এর জন্য এনভিডিয়া-কর্তা ক্ষমাও চেয়েছেন। এরপর থেকেই আরও বেশি করে আলোচনায় উঠতে শুরু করেছে অ্যালিসের নাম। জানা যাচ্ছে, তাঁর আসল নাম নাকি হুয়াং লি। তিনি চিনের নাগরিক। চিনের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আগে তিনি চিনা সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। পেশায় ছিলেন সাংবাদিক।
শেয়ার
লিংক



