0%

ভারতের সামনে বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ড, পরিবেশ নিয়ে চিন্তায় নেই কোচ খালিদ

গত ফিফা উইন্ডোতে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার পর এবার মনবীর সিংদের সামনে নিউজিল্যান্ড। তাও আবার ঘরের মাঠে নয়। আগের উইন্ডোতে তিনটি ম্যাচই দেশের মাটিতে চেনা পরিবেশে খেলার পর ভারতীয় দল উড়ে গিয়েছে অকল্যান্ডে। একেবারে অচেনা পরিবেশে দু’টি ফিফা ফ্রেন্ডলি খেলবে ভারত। 

প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে আবহাওয়া ও পরিবেশ নিয়ে সতর্ক থাকলেও অতিরিক্ত চিন্তা করতে নারাজ ভারতের কোচ খালিদ জামিল। নিউজিল্যান্ডের মাটিতে পৌঁছানোর পর খালিদ বলেন, “আবহাওয়া সমস্যার হবে না। ছেলেরা মানিয়ে নিতে পারবে এই সময়ের মধ্যেই। আপাতত আমরা এই অচেনা পরিবেশে যতটা অনুশীলনের সুযোগ পাব তাতে মনোযোগী হতে হবে।”

ভারতের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। নিউজিল্যান্ড ম্যাচে প্রবাসী ভারতীয়দের মাঠে আসার অনুরোধ করছেন খালিদ জামিল। প্রবাসীদের উদ্দেশে বলেন, “আমি জানি এখানে বহু প্রবাসী ভারতীয় রয়েছেন। তাঁদের সবাইকে অনুরোধ করছি আপনারা মাঠে আসুন। ভারতকে সমর্থন করুন। তাহলেই মাঠে আমাদের ছেলেরা নিজেদের উজাড় করে দেবার উৎসাহ পাব।”

গত ফিফা উইন্ডোর অভিজ্ঞতা এই সফরে সাহায্য করবে বলেই মনে করেন তিনি। আরও যোগ করেন, “উইন্ডোতে তিনটি শক্তিশালী দলের শক্তিশালী দলের বিরুদ্ধে নামতে চলেছি। তবে গতবার তিনটে ম্যাচটি আমরা খেলেছিলাম ঘরের মাঠে। এবার খেলব দেশ থেকে বহুদূরে। আমরা এই কঠিন পরিস্থিতিতে নামার জন্য পুরোপুরি তৈরি রয়েছি। আমাদের কাছে নতুন অভিজ্ঞতা হবে। আশা করব এই দুই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ভালো ফল করব।”

নিউজিল্যান্ডে যাওয়ার আগে খুব বেশিদিনের প্রস্তুতির সুযোগ পায়নি ভারত। এর আগে ঘরের মাঠে কন্টিনেন্টাল কাপে নিউজিল্যান্ডের কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচে ভারতের গোলদাতা ছিলেন সুনীল ছেত্রী। এবারের দলে সুনীল নেই। গোলের জন্য খালিদকে ভরসা করতে হবে রায়ান উইলিয়ামসের মতো ফুটবলারের উপর। এর আগে পানামার বিরুদ্ধে দারুণ গোল করেছিলেন রায়ান।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker