0%

‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি! নিশানায় বিমানবন্দর-ব্যাঙ্ক! আতঙ্ক মুম্বইয়ে

মুম্বই: মুম্বইয়ে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), মুম্বই বিমানবন্দর এবং…

মুম্বই: মুম্বইয়ে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), মুম্বই বিমানবন্দর এবং মেয়রের দফতরকে নিশানা করার হুমকি দেওয়া হয়েছে। খালিস্তান ন্যাশনাল আর্মির (Khalistan National Army) নাম করে পাঠানো একটি ইমেলে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ইমেলে মুম্বইয়ের একাধিক জায়গার নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’। ওই বাড়িতে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সম্ভাব্য হামলার জন্য নির্দিষ্ট সময়সীমার কথাও উল্লেখ রয়েছে ইমেলে।

এছাড়াও ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। একটি আদালত এবং মেয়রের দফতরেও হামলার পরিকল্পনার কথা বলা হয়েছে। ফলে মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইমেলে আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী স্টেডিয়ামে সম্ভাব্য হামলার কথাও উল্লেখ করা হয়েছে। ওই দিন সেখানে কোনও অনুষ্ঠান দেখতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি কোথাও পড়ে থাকা আইফোন না তোলার পরামর্শও দেওয়া হয়েছে। অমিতাভ বচ্চনকে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁর বাড়িতেই তাঁকে হত্যা করা হবে।

হুমকিবার্তায় ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও টানা হয়েছে। পাশাপাশি খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন স্লোগান ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। আদালত ও মেয়রের দফতরে হামলার জন্য নির্দিষ্ট সময়ের উল্লেখও রয়েছে ওই ইমেলে।

তবে হুমকির সত্যতা এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। একাধিক গুরুত্বপূর্ণ স্থান ও বিশিষ্ট ব্যক্তিকে নিশানা করে এই বার্তা পাঠানোয় নিরাপত্তা সংস্থাগুলির নজরদারি ও তদন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ডিলিমিটেশন বিল নিয়ে ফের তৎপর মোদী সরকার, বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র

একসময় শুধু ‘গরিবি হটাও’ স্লোগান, এখন ৫০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত! বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট তুলে দাবি মোদীর

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker