0%

কতটা গুরুতর এডমুন্ডের চোট? ফিরবেন দিল্লি ম্যাচে? চিন্তায় ইস্টবেঙ্গল

আনোয়ারের চোটের পর চেন্নাইয়িন এফসি ম্যাচে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের আক্রমণভাগের ফুটবলার এডমুন্ড লালরিনডিকা (Edmund Lalrindika)। তবে সেই চোট নিয়ে চিন্তার কারণ নেই বলেই খবর। আপাতত যা খবর তাতে গোড়ালি মচকে গিয়েছে এডমুন্ডের। তিন-চারদিন বিশ্রামের প্রয়োজন। আশা করা সেই বিশ্রাম পেলেই যাচ্ছে সুস্থ হয়ে উঠবেন ইস্টবেঙ্গলের এই আক্রমণভাগের ফুটবলারটি।

ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ২০ নভেম্বর। ঘরের মাঠে সেই ম্যাচে প্রতিপক্ষ এসসি দিল্লি। তার আগে কয়েকদিন ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। যেদিন অনুশীলন শুরু হবে সেদিন দলের সঙ্গে এডমুন্ডেরও অনুশীলনে যোগ দেওয়ার কথা। সেদিনই পরিস্কার হয়ে যাবে তাঁর চোটের পরিস্থিতি। আপাতত তাঁকে পরের ম্যাচে পাওয়া যাবে এমনটাই আশা করা যাচ্ছে। একান্তই যদি পুরো সুস্থ না হন তাহলে একটি ম্যাচ তাঁকে হয়তো পাওয়া যাবে না। কিন্তু এডমুন্ডের চোট খুব বড় নয় বলেই সূত্রের খবর।

যেহেতু চেন্নাই ম্যাচ খেলেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল এডমুন্ডের। গত রবিবার অকল্যান্ডে উড়ে গিয়েছে ভারত। কিন্তু এই চোটের জন্য জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়া হয়নি তাঁর। তবে দ্রুত তিনি ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন বলে খবর।

তবে এডমুন্ড দ্রুত সুস্থ হলেও আনোয়ার আলিকে নিয়ে চিন্তা অব্যাহত ইস্টবেঙ্গলের। আনোয়ারের যা চোটের অবস্থা তাতে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে। যদি সত্যি এতটা সময় তাঁকে না পাওয়া যায়, তাহলে ২৯ নভেম্বর আসন্ন আইএসএলের প্রথম লেগের ডার্বি রক্ষণের নির্ভরযোগ্য ফুটবলারকে ছাড়াই নামতে হতে পারে ইস্টবেঙ্গলকে। ‘এসিএল টু’-তে আল শিবের বিরুদ্ধে খেলার সময় চোট পান আনোয়ার। এমআরআই রিপোর্টের পর জানা যায়, আনোয়ারের চোট বেশ ভালোরকম গুরুতর। যা পরিস্থিতি তাতে ৩-৪ সপ্তাহ তাঁকে পাওয়া যাবে না। ফলে অন্তত গোটা তিনেক ম্যাচ তিনি মাঠের বাইরে থাকতে পারেন। এর মধ্যে রয়েছে এসসি দিল্লির বিরুদ্ধে আইএসএলের ম্যাচ, আল হুসেনের বিরুদ্ধে এসিএল টু-র ম্যাচ। ইস্টবেঙ্গলের ভাগ্য সুপ্রসন্ন না হলে ২৯ নভেম্বর ডার্বিতেও তাঁকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আনোয়ার-হীন লাল-হলুদ রক্ষণের সামনে ডার্বি যথেষ্টই চ্যালেঞ্জ হতে পারে।

 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker