আইপিএলের সবচেয়ে বড় ট্রেড! দাম বাড়িয়ে মুম্বই ত্যাগ হার্দিকের, অর্শদীপের বিদায়ে মনখারাপ পাঞ্জাবের

অবশেষে সব জল্পনার অবসান। চেন্নাই নয়, রাজস্থান নয়, কলকাতা নয়। হার্দিক পাণ্ডিয়া যাচ্ছেন পাঞ্জাব কিংসে। বদলে মুম্বই ইন্ডিয়ান্স তুলে নিল ভারতের তারকা পেসার অর্শদীপ সিংকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ট্রেড (IPL 2027 Trade) ডিল হল এটা। হার্দিকের বিদায়ে বিশেষ বার্তা মুম্বই ইন্ডিয়ান্সের। অন্যদিকে আট বছরের সম্পর্ক শেষে অর্শদীপের জন্য মনখারাপ প্রীতি জিন্টার দলের।
আগামী মাসে আইপিএলের মিনি নিলামের আগে দলবদলের বাজারে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন হার্দিক পাণ্ডিয়া। এবার অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি হার্দিককে দলে নেওয়ার দৌড়ে ছিল। যার মধ্যে সবার উপরে নাম ছিল কেকেআরের। লড়াইয়ে ছিল রাজস্থান রয়্যালসও। শেষবেলায় লড়াইয়ে ঢুকে পড়ে পাঞ্জাব কিংস। তারাই শেষমেশ হার্দিককে কিনে নেয়। যদিও বদলে নিজেদের সেরা অস্ত্র অর্শদীপ সিংকে ছাড়ল পাঞ্জাব।
মুম্বইয়ে হার্দিকের বেতন ছিল ১৬.৩৫ কোটি টাকা। পাঞ্জাবে সেটা বেড়ে গিয়ে দাঁড়াল ১৮ কোটি টাকা। অর্থাৎ ১.৬৫ কোটি টাকা বেতন বেশি পাবেন তারকা অলরাউন্ডার। অন্যদিকে অর্শদীপকে তাঁর বেতন ১৮ কোটি টাকাতেই কিনে নিয়েছে মুম্বই। এটা আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড ডিল। এর আগে ২০২৫-এ সঞ্জু স্যামসন (১৮ কোটি) ও রবীন্দ্র জাদেজা ও স্যাম কুরানের (১৪ কোটি) ডিল করেছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।
The trade confirmation you have been waiting for is HERE! Two marquee #TeamIndia stars, two franchise and a blockbuster trade 🎇 Hardik Pandya heads to @PunjabKingsIPL and Arshdeep Singh moves to @mipaltan. 📌 Hardik will join #PBKS at a revised fee of INR 18 crore, up from 16.5 crores. 📌 Arshdeep will join #MI at his existing fee of INR 18 crore Details ▶️ https://t.co/i4RpaGg2BE #TATAIPL2027
— IndianPremierLeague (@IPL) November 11, 2026
মুম্বইয়ের বোলিং বিভাগে এবার জশপ্রীত বুমরাহর সঙ্গে দেখা যাবে অর্শদীপকে। দুই ভারতীয় জুটি যে আইপিএল মাতিয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। পাঞ্জাব কিংস বিদায়ী বার্তায় লিখেছে, ‘এটা সবসময় তোমার ঘর থাকবে।’ অন্যদিকে পাঞ্জাবের মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারের সঙ্গে যোগ দিচ্ছেন হার্দিক। তবে অধিনায়ক বদল হবে কি না, তা জানানো হয়নি। হার্দিকের বিদায়ে মুম্বই লিখেছে, ‘ভালো-মন্দে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ হার্দিক।’
শেয়ার
লিংক



