0%

ইকোপার্কে ভাইফোঁটা নিলেন দিলীপ ঘোষ, পরে গেলেন সিঙ্গুর

কলকাতা: উৎসবের দিনে রাজনৈতিক ব্যস্ততার বাইরে অন্য ভূমিকায় দেখা গেল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। বুধবার সকালে কলকাতার ইকোপার্কে তাঁকে ঘিরে তৈরি হল ভাইফোঁটার আসর। সেখানে…

কলকাতা: উৎসবের দিনে রাজনৈতিক ব্যস্ততার বাইরে অন্য ভূমিকায় দেখা গেল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। বুধবার সকালে কলকাতার ইকোপার্কে তাঁকে ঘিরে তৈরি হল ভাইফোঁটার আসর। সেখানে উপস্থিত মহিলারা একে একে মন্ত্রীর কপালে ফোঁটা দেন। অনুষ্ঠানে অংশ নেন বিজেপির মহিলা কর্মীরা। পাশাপাশি পার্কে শরীরচর্চা করতে আসা কয়েকজন মহিলাও এই আয়োজনে সামিল হন।

পুরো আয়োজনেই ছিল বাঙালির চিরাচরিত উৎসবের ছোঁয়া। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভাইয়ের মঙ্গলকামনার মধ্য দিয়ে চলে ফোঁটা দেওয়ার পর্ব। মন্ত্রীকে ঘিরে মহিলাদের এই আয়োজনের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

তবে দিনের কর্মসূচি সেখানেই শেষ হয়নি। ইকোপার্কের অনুষ্ঠান সেরে বাড়িতে যান দিলীপ ঘোষ। এরপর তাঁর গন্তব্য ছিল হুগলির সিঙ্গুর। সেখানে স্বচ্ছ ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলা কর্মীরাও ভাইফোঁটার আয়োজন করেন। তাঁদের কাছ থেকেও ফোঁটা গ্রহণ করেন পঞ্চায়েত মন্ত্রী।

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি উৎসবের দিনটি এভাবেই কাটালেন দিলীপ ঘোষ। ইকোপার্কে তাঁর ভাইফোঁটার অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত দেখুন ভিডিওতে।

দেবী চৌধুরাণীর মন্দির থেকে রাসমেলা! পর্যটনে নতুন চমক বাংলার

ভাইফোঁটায় বৃষ্টির চোখ রাঙানি! নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ একাধিক জেলায় ভেজার আশঙ্কা

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker