0%

১১ নভেম্বর ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করছেন? ছুটি থাকবে কি পশ্চিমবঙ্গেও, জেনে নিন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: ভারতে বেশ কিছু রাজ্যে বুধবার অর্থাৎ ১১ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)। উৎসবের কারণে বন্ধ থাকবে এই পরিষেবা। এর ফলে সিকিম, মনিপুর, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও হিমাচল প্রদেশের গ্রাহকেরা পরিষেবা পাবেন না। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য।

১১ নভেম্বর ব্যাঙ্ক খোলা না বন্ধ? জানুন ছুটির খবর (Bank Holiday)

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী ভাইফোঁটা, নিংগোল চাকৌবা, লক্ষী পুজো ও চিত্রগুপ্ত জয়ন্তীর মতন উৎসবের জন্য এ রাজ্যের ব্যাঙ্ক ছুটি থাকবে (Bank Holiday)। পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, এইচিডিএফসি-র মতন ব্যাঙ্কের সমস্ত সরকারি ও বেসরকারি শাখায় ছুটির আওতায় পড়বে।

তবে দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্রের মতো অন্যান্য রাজ্যে ব্যাঙ্কের কাজ স্বাভাবিকভাবে চলবে। এবার এক নজরে দেখে নিন উৎসবের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকছে সেগুলো। দীপাবলির মধ্যেই পড়ে লক্ষ্মীপুজো। এই দিনে ধনসম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করা হয়। এরপর আসে নিংগোল চাকৌবা। এটি মণিপুরের একটি বিশেষ ঐতিহ্যবাহী উৎসব। ভাই-বোনের সম্পর্ককে তুলে ধরে।

 

আরও পড়ুন: ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে রেলের বিশেষ উদ্যোগ, মিলবে ট্রেন পরিষেবা

এই দিনে বিবাহিত মেয়েদের বাপের বাড়িতে বিশেষ খাওয়াদাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ভাইয়েরা বোনেদের বরণ করে নেন এবং উপহার দেন।ভ্রাতৃদ্বিতীয়া। ভাই ও বোনের সম্পর্ক উদ্‌যাপনের ঐতিহ্যবাহী উৎসব। পৌরাণিক কাহিনি অনুযায়ী, এই দিনে যমরাজ তাঁর বোন যমুনার বাড়ি গিয়েছিলেন। যমুনা তাঁকে তিলক পরিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেছিলেন। এরপর ভাইদূজ। দীপাবলির দু’দিন পর পালিত হয় ভাইদূজ। এই ভাইয়েরাও বোনেদের উপহার দেন।

প্রসঙ্গত অন্য রাজ্যগুলোতে কি ব্যাঙ্ক খোলা থাকবে। ১১ নভেম্বর যেসব রাজ্য বা শহরে ছুটি নেই, সেখানে ব্যাঙ্ক যথারীতি খোলা থাকবে। কাজও চলবে স্বাভাবিকভাবে। দিল্লি, রাজস্থান, পাঞ্জাব ও মহারাষ্ট্রে ব্যাঙ্ক খোলা থাকবে। তবে ভাইফোঁটার কারণে উত্তর প্রদেশে ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে (Bank Holiday)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker