0%

টেস্ট ফাইনালে ভারতের ‘ভরসা’, অবসর নিয়েই অন্য দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নাইট প্রাক্তনীর

ভারতের হয়ে খেলেছেন ৭টি টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতীয় দলে ছিলেন। চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। মাত্র ৩২ বছর বয়সে টিম ইন্ডিয়াকে বিদায় জানান। তবে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন শ্রীকর ভরত (KS Bharat)। তবে ভারতের জার্সিতে নয়। সংযুক্ত আরব আমিরশাহির হয়ে খেলতে চান প্রাক্তন ভারতীয় উইকেটকিপার। তাঁর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।

ঋদ্ধিমান সাহা জাতীয় দল থেকে বাদ পড়ার পর ভারতীয় টেস্ট দলের প্রধান উইকেটকিপার ছিলেন তিনি। তবে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাননি। মাত্র ৭টি টেস্ট খেলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিলেন। কেকেআরের আইপিএল চ্যাম্পিয়ন দলেও ছিলেন। চলতি বছরের জুনে অবসর নেন। বর্তমানে আবু ধাবি টি-১০ লিগে খেলেন। ২০২৭-র ফেব্রুয়ারি থেকে আমিরশাহির হয়ে খেলতে চান। ভারতের হয়ে অবসরের পর কুলিং অফ পিরিয়ড কাটিয়ে ফিরতে চান তিনি।

ভরত বলেছেন, “নিজের দেশের হয়ে টেস্ট খেলার থেকে গর্বের কিছু হয় না। তবে প্লেয়ার হিসেবে সবসময় চাই পারফর্ম করতে। ঘরোয়া ক্রিকেটে আমি ভালো খেলছি। আমি এখনও আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্য। আমি আমিরশাহির হয়ে খেলতে চাই। ফেব্রুয়ারিতে কুলিং অফ পিরিয়ড শেষ হবে। তারপরই বাকিটা জানাব।” কেন এই সিদ্ধান্ত? ভরতের বক্তব্য, “আমিরশাহী আমাকে সাদরে গ্রহণ করেছে। সমস্ত সুযোগ-সুবিধা দিয়েছে। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা খেলতে আসেন। কেরিয়ারের এই দ্বিতীয় ইনিংসটা আমি উপভোগ করছি।”

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় অন্ধ্রপ্রদেশের ক্রিকেটারের। ৭ টেস্টে করেছেন ২২১ রান। সর্বোচ্চ ৪৪ রান। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারত যদিও সেই টেস্ট জিততে পারেনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভরত টেল এন্ডারদের নিয়ে ২৩ রান করেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker